হোম
অর্থনীতি

নাটোরে আগাম জাতের আমন ধান কাটার ধুম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ নাটোরের সিংড়ায় কৃষি প্রধান চলনবিলের মাঠে মাঠে শুরু হয়েছে আগাম জাতের বোনা ও রোপা আম ধান কাটার ধুম। আমন ধান কাটার এ মৌসুমকে ঘিরেই শুরু হয় বাঙিালির চিরায়িত নবান্ন উৎসব। এ বছর পর পর দুইবার বন্যার কারনে বোনা আমনের ফলন কিছুটা কম হলেও রোপা আমনের ফলন ভালো হয়েছে। ধানের বর্তমান বাজার ঠিক থাকলে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন কৃষক।

বন্যা কবলিত সিংড়া উপজেলায় সাধারনত নীচু এলাকায় বোনা আমন আর কম নীচু এলাকায় রোপা আমন ধান চাষ হয়ে থাকে। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলনবিল এলাকায় বোনা আমন ধানের আবাদ মূলত কৃষকের জন্য লাভের একটি আবাদ। কেননা এ আবাদে শুধু মাত্র বীজ ছিটিয়ে আসলেই হলো। রাসায়নিক সার ও কীটনাশকের খরচ কম থাকায় কৃষকরা লাভবান হন। সরেজমিনে উপজেলার সাতপুকুরিয়া, ইন্দ্রাসন, ডাহিয়া, বেড়াবাড়ি, চৌগ্রাম সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কৃষকরা মনের আনন্দে সরসড়িয়া, দিঘা, সাদা দিঘা, কাজল দিঘাসহ বিভিন্ন জাতের বোনা আমন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। বন্যা কবলিত এসব এলাকার বেশির ভাগই বোনা আমন ধানের চাষ হয়ে থাকে।

এর মধ্যে কিছু এলাকায় বানের পানি নামতে দেরি হওয়ায় নৌকা করে ধান কাটতে হচ্ছে কৃষকদের। এদিকে বোনা আমনের পাশাপাশি রোপা আমন ধানও কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে রোপা ও বোনা আমন ধান কাটতে স্থানীয় শ্রমিকদের পাশাপাশি পাবনা, রংপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে প্রতি বছরের মত এবছরও অনেক শ্রমিকের দল চলনবিলে এসে ধান কাটছেন।

ছোট খোলবাড়িয়া গ্রামের কৃষক আয়েন উদ্দিন বলেন, আমার ৪০ বিঘা জমিতে রোপা আমন ধান আছে। সবেমাত্র কাটা শুরু করেছি। ১০ বিঘা জমির ধান কেটে ঘরে তুলেছি। প্রতি বিঘায় গড়ে ফলন হয়েছে ৭ থেকে ৮ মণ। গতবছর ফলন পেয়েছিলাম ৮ থেকে ৯ মণ । গতবছরের চেয়ে প্রতি বিঘায় ফলন কমেছে ১ মণ। তিনি জানান পর পর দুইবার বন্যার কারনে এবছর বোনা আমনের ফলন কম হয়েছে।

বোনা আমনের পাশাপাশি রোপা আমন ধান কাটাও শুরু করছেন কৃষক। রোপা আমন চাষীরা জানায়, তাদের ফলন গতবছরের চেয়ে ভালো হয়েছে। প্রতি বিঘায় ১২ থেকে ১৪ মণ হারে ফলনের আশা করছেন তারা। এক সপ্তাহ পরে পুরোদমে রোপা আমন কাটা শুরু হবে বলে ওই কৃষকরা জানান। আয়েশ গ্রামের কৃষক শেখ বাহা উদ্দিন জানান, ইরি ধানের বর্তমান বাজার ১৬৫০ টাকা থেকে ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে আর আমন ধানের বাজার ১২০০ থেকে ১৩০০ টাকা প্রতি মণ। শেষ পর্যন্ত এই বাজার ঠিক থাকলে আমন ধানে আমরা লাভ করতে পারবো।

সাতপুকুরিয়া গ্রামের কৃষক রউচ উদ্দিন ও ডাহিয়া গ্রামের কৃষক আলহাজ জানান, আমাদের জমিতে এখনও বানের পানি থাকায় নৌকা দিয়ে ধান কাটতে হচ্ছে। এতে শ্রমিক খরচ বেশি লাগছে। বিলের নীচু এলাকায় স্থানীয় প্রভাবশালীরা খাল দখল করে বানা ও সোঁতিজাল দিয়ে মাছ ধরায় পানি নামতে দেরি হচ্ছে। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান, উপজেলার এ বছর ২৯ হাজার ২১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রোপা আমনের চাষ হয়েছে ২৩ হাজার ৬১০ হেক্টর আর বোনা আমন চাষ হয়েছে ৫ হাজার ৬০০ হেক্টর জমি। এছর ফলন আর দাম দুটোই ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন। আমন ধান কেটে ঘরে তোলা পর ওই জমিতে আগামী বোরো চাষের আগের সময়টায় অনেক কৃষক সরিষা সহ বিভিন্ন সবজি চাষ করবেন। কৃষি অফিস থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 19 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক