admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ জুন, ২০২৩ ৫:৪৯ অপরাহ্ণ
নাগরিক ভাবনা: লায়ন আ্যাডভোকেট আব্দুল মজিদ: ঢাকা-পঞ্চগড়-ঢাকা আন্ত:নগর এক্সপ্রেস ৩টি ট্রেন উত্তরবঙ্গ বিশেষ করে অবহেলিত দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়বাসীর যাত্রীদের সুবিধার্থে প্রবর্তন করায় এটি নি:সন্দেহে আশীর্বাদস্বরূপ।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির স্টপেজ মোটামুটি সহনীয় পর্যায়ের হলেও দ্রুতযান এবং একতা ট্রেন দু’টিকে আন্ত:নগর ট্রেন বলার অর্থই হচ্ছে, আন্ত:নগর ট্রেনের নাম ও মর্যাদাকে ক্ষুন্ন করা। পঞ্চগড় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটির পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত মোট স্টপেজ রয়েছে ৮টি। অপরদিকে একতা ও দ্রুতযান আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন দু’টির স্টপেজ রয়েছে ২২টি করে।
পঞ্চগড় থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত দূরত্ব ৫২৬ কিলোমিটার এবং যাত্রার সময়কাল ১২ ঘন্টারও উর্ধ্বে। আন্তঃনগর ট্রেনগুলো সময় মতো গন্তব্য স্হানে কখনই পৌঁছে না। আন্তঃনগর ট্রেনের যদি এতগুলো স্টপেজ থাকে তাহলে কোনো অবস্থাতেই এগুলোকে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন না বলে শুধু লোকাল ট্রেন বলাই বাঞ্ছনীয়। এতগুলো স্টপেজের কারণ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তাদের রেডিমেড জবাব হচ্ছে, স্হানীয় জনগণ এবং ক্ষমতাসীন জনপ্রনিধিদের দাবি এবং চাপের পরিপ্রেক্ষিতেই নাকি এত বেশি স্টপেজ দিতে হয়েছে। কথাটি অনেকটা মামা বাড়ির আবদারের মতো। ঢাকা-চট্টগ্রামের কয়েকটি আন্তঃনগর ট্রেন রয়েছে যেগুলো উপজেলা ও জেলা পর্যায় তো দূরের কথা বিভাগীয় পর্যায়ের স্টেশনেও কোনো স্টপেজ নেই।
শুনতে অবাক হওয়ার মতো বিষয় যে, পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ শুধু দিনাজপুর জেলাতেই রয়েছে ৬টি। যেমন; সেতাবগঞ্জ, দিনাজপুর, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি ও বিরামপুর। একটি জেলাতেই যদি ৬টি স্টপেজ থাকে তাহলে এটাকে কি আন্তঃনগর ট্রেন বলা যায়? উত্তর যদি “না” হয়ে থাকে তাহলে তো এসব স্টপেজ চালু করাই উচিৎ ছিল না।
সকল স্টেশনের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে লোকাল এবং সাটেল ট্রেনের ব্যবস্হা রয়েছে, না থাকলে প্রবর্তন করতে হবে। কিন্তু ঢাকা-পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ৪/৫ টির বেশি হওয়া কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় নয়।
রেলমন্ত্রী বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে তড়িৎভাবে কার্যকর ব্যবস্হা গ্রহণ করবেন মর্মে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার সকলেই আশা পোষণ করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||