admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
নাগরিক ভাবনা: লায়ন অ্যাডভোকেট আব্দুল মজিদ: গতকাল ৯ এপ্রিল ২০২৪ বুধবার সকাল ৮ টার একটু পূর্বেই এ মাসের ১৮ এপ্রিল দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার ট্রেনের টিকিট কাটার জন্য “রেলসেবা” এ্যাপসে প্রবেশ করে প্রস্তুত হয়ে বসে আছি। ৮টা বাজার সাথে সাথেই টিকিট কাটতে চেষ্টা শুরু করলাম।
কিন্তু জ্যাম এর কারণে প্রবেশ করতে পারছিলাম না। ১৫ মিনিট পরে যখন প্রবেশ করলাম তখন তিনটি ট্রেনের সকল শ্রেণির টিকিটের সংখ্যা শূন্য দেখাচ্ছে। সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও কোটা থেকে ঢাকার টিকিট কাটার চেষ্টা করলাম, কিন্তু সেখান থেকেও সকল ট্রেনের সকল শ্রেণির টিকিটের সংখ্যা শূন্য। শেষে পঞ্চগড়ের কোটা থেকে চেষ্টা করলাম। সেখানেও সবগুলো ট্রেনের সকল শ্রেণির আসন সংখ্যা শূন্য দেখতে পেলাম।
শেষমেশ আজ ঈদের দিন ১০ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার হানিফ কাউন্টারে গিয়ে ১২ শত টাকার টিকিট ২৪ শত টাকায় কিনতে বাধ্য হলাম।
অথচ প্রতিদিন পরিবহন কর্তৃপক্ষ বুক ফুলিয়ে উচ্চস্বরে বলে চলেছে, তারা নাকি সরকারের নির্ধারিত মূল্যেই টিকিট বিক্রি করছে। অথচ অন্য সময় এই টিকিটের মূল্য এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২ শত টাকা।
সরকারের কাছে আমার জিজ্ঞাস্য, ঈদের ৮ দিন পরেও কি কারণে দিনাজপুর থেকে ঢাকার হানিফ এসি কোচের টিকিটের মূল্য ২ হাজার ৪০০ টাকা? এসব দেখার ও করার কি কেউ নেই? এটা কি মগের মুল্লুক?
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||