admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ আজ ২৬ জানুয়ারী ২০২৩ খ্রীঃ নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলে মৃত্যু ৫০ জনের মৃত্যু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান প্রশাসনের। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-মধ্য অঞ্চলের নাসারাওয়া ও বেনু রাজ্যের মাঝামাঝি জায়গায়। কয়েকজন পশুপালক গরু, ভেড়া নিয়ে নাসারাওয়া থেকে বেনুর দিকে যখন যাচ্ছিলেন।
সেই সময় পশুপালন প্রতিরোধ আইন ভঙ্গের অভিযোগে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন পশুপালক সংগঠনের স্থানীয় কর্তৃপক্ষরা। সেই সময়েই আচমকা বোমা বিস্ফোরণ হয় সেই অঞ্চলে।
গোটা এলাকা কেঁপে ওঠে। ঘটনাস্থলে ১২ জন পশুপালক সহ ৫০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। বিস্ফোরণের পিছনে নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
