হোম
জনদুর্ভোগ

নওগাঁয় নলকূপের ৩৪টি ট্রান্সফরমার চুরি!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছীতে গভীর-অগভীর নলকূপের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত নভেম্বর ও ডিসেম্বর মাস মিলে উপজেলার বিভিন্ন মাঠ থেকে ৩৪ টি ট্রান্সফরমা চুরি হয়েছে। রোপা আমন ধান কৃষক ঘরে তোলার পর মাঠ ফাঁকা হয়ে যাওয়ায় ও শীতের কুয়াশাছন্ন অন্ধকার রাতে সবাই যখন ঘুমিয়ে তখন বৈদ্যতিক তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে পোল থেকে খুলে নেওয়া হয় ট্রান্সফরমা আবার কোথাও কোথাও ট্রান্সফমার ভিতর থেকে খুলে নেওয়া হয় মূল্যবান তামার তার এবং কয়েল। এক একটি ট্রান্সফরমা ৫ ও ১০ কেভি বিদ্যুত ধারণ সম্পূর্ণ।

যার ভিতরে ৯ কেজি থেকে ১৬ কেজি পর্যন্ত তামার তার থাকে। প্রতি কেজি তামার তারের মূল্য কমপক্ষে ১ হাজার ২শত টাকা। ৫ কেভি ট্রান্সফরমারের মূল্য ৪৫ হাজার টাকা এবং ১০ কেভি ট্রান্সফরমার মূল্য ৬৮ হাজার টাকা। বাজারে চাহিদা এবং মূল্য ভালো থাকায় প্রতি বছর ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছে গভীর নলকূপের অপারেটররা।

এতে চুরি যাওয়া ৩৪ টি ট্রান্সফরমারের গড়মূল্য ২১ লাখ ৫১ হাজার টাকা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পল্লী বিদ্যুৎ অফিস থেকে সহযোগিতা না পাওয়ার ফলে চলতি ইরি মৌসুমের আগে নতুন ট্রান্সফরমা ক্রয় করে সেচ দেওয়া নিয়ে চিন্তাই পড়েছে কৃষকেরা। তবে কেউ কেউ বলছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অবহেলা আর নজরদারির অভাবে চুরি হচ্ছে এই ট্রান্সফরমাগুলো। এতে করে চরম ক্ষতির মুখে পড়ছে অসহায় কৃষকরা।

উপজেলার সদর ইউনিয়নের কৃষক রশিদুল ইসলাম, আব্দুস সাত্তার, সোহেল, হারুন সহ ১০/১২ জন কৃষক বলেন, গভীর নলকূপের বেশীর ভাগ জায়গায় সমবায় সমিতি না থাকায় অপারেটর একা নিয়ন্ত্রণ করে। আবার কেউ কেউ ভিন্ন পেশায় নিয়োজিত। ফলে অপারেটর বা কোন পাহারাদার না থাকার কারণে ট্রান্সফরমা চুরি হওয়ার মূল কারণ বলছে তারা। আর ট্রান্সফরমা চুরির অজুহাত দিয়ে সাধারণ কৃষকের পকেট কাটছে কিছু অসাধু অপারেটর। তবে এসব বিষয়ে বরেন্দ্র অফিসে অভিযোগ দিয়েও কোন কাজ হয় নি, এমনটিই বলছে সাধারন কৃষক ও অপারেটররা।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু অপারেটরেরা অভিযোগ করে বলছেন, ট্রান্সফরমা চুরির বিষয়ে থানায় অভিযোগ দিতে চাইলে বরেন্দ্র অফিসের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর সাহেব আমাদের অভিযোগ দিতে নিষেধ করেন।

তবে বেগুনজোয়ার গ্রামের অপারেটর জনি পারিচা গ্রামের শামিম এবং কাদিবাড়ি গ্রামের সুলতান আহম্মেদ বলেন, রাতে ট্রান্সফরমা চুরি হলে সকালেই বরেন্দ্র অফিস এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অফিসে অভিযোগ দিতে গেলে বরেন্দ্র অফিসের জাহাঙ্গীর স্যার বলল, আমাদের কিছু করার নেই। নতুন ট্রান্সফরমার কিনে নিন।

আর পুরাতন ট্রান্সফরমার আমি সন্ধান পাইলে আপনাদের খবর দিবো সেগুলো কম দামে কিনতে পারবেন। আমি আপনাদের মোবাইলে জানাবো।
বদলগাছী বিএমডিএ’র উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের কাছে পুরাতন ট্রান্সফরমার সন্ধান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক চাউল কলের মিল মালিক বিক্রি করতে চেয়েছিলো। তাই আমি ঐ অপারেটর কে বলেছি।

প্রয়োজনের থেকে বেশী তো কেউ ট্রান্সফরমার রাখতে পারে না তাহলে ঐ মিল মালিক ট্রান্সফরমাগুলো বিক্রি করবে কিভাবে বলে প্রশ্ন করলে তিনি বলেন, সে ব্যবসা ক্লোজ করবে। এই জন্য সে ট্রান্সফরমার বিক্রয় করতে চায় বলে তিনি এই উল্টো করে বলেন আপনি বিষয়টি অন্য দিকে নিয়ে যাচ্ছেন কেন।

এ বিষয়ে বদলগাছী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আহসান হাবিব বলেন, ট্রান্সফরমা চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। চুরি রোধে গভীর-অগভীর মালিকদের নিজ উদ্যোগে ট্রান্সফরমা পাহারার ব্যবস্থা করতে মাইকিং করা হয়েছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, কয়েকটি অভিযোগ পেয়েছি। কৃষকরা আমন ধান ঘরে তোলার পর অনেক মাঠই ফাঁকা হয়ে গেছে। চোরেরা এই সময়টাকে কাজে লাগাচ্ছে। তবে চোর চক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 3 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 19 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 21 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক