হোম
জাতীয়

দেশে নির্বাচন ব্যবস্থা, দুদক ও সংবিধান সংস্কার নিয়ে কমিশন প্রধানরা যা বলছেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান ও সংস্থার সংস্কারে ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেয়ার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এক মাস পার হওয়ার পর বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। সংস্কারের জন্য প্রস্তাবিত কমিশনগুলোতে যাদের দায়িত্ব দেয়া হচ্ছে তাদের প্রায় সবাইকেই সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর নানা ইস্যুতে আগে থেকেই সরব দেখা গেছে।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব দেয়া হয়নি। ফলে তাদের কর্মপরিধি ও প্রক্রিয়া কী হবে তাও এখনো স্পষ্ট নয়।
তবে, সংস্কারের ব্যাপারে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তারা। জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য ছয়টি কমিশনের প্রধান হিসেবে যাদের দায়িত্ব দেয়ার কথা বলেছেন তারা হলেন,

নির্বাচন ব্যবস্থা – বদিউল আলম মজুমদার

পুলিশ প্রশাসন – সফর রাজ হোসেন

বিচার বিভাগ – বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান

দুর্নীতি দমন কমিশন- ইফতেখারুজ্জামান

জনপ্রশাসন – আবদুল মুয়ীদ চৌধুরী

সংবিধান – শাহদীন মালিক

কমিশন প্রধানরা আগামী পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।

নির্বাচন নিয়ে বিতর্কঃ বাংলাদেশের অন্যতম বিতর্কিত বিষয় নির্বাচন ব্যবস্থা। বিগত তিনটি জাতীয় নির্বাচন নিয়েই বিতর্ক ছিল তুঙ্গে। স্থানীয় সরকার নির্বাচনেও ঘুরেফিরে এসেছে বিভিন্ন অভিযোগ। নির্বাচনের আয়োজক নির্বাচন কমিশনগুলোর ভূমিকা নিয়েও তাই সমালোচনা আছে। বাংলাদেশের নির্বাচনি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এবার সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে মি. মজুমদারকে। সবার কাছে গ্রহণযোগ্য হবে তেমন সংস্কারের পথ বের করা সম্ভব হবে কি না? এই প্রশ্নে বিবিসি বাংলাকে তিনি বলেন, “সর্বজন গ্রহণযোগ্য কোনোদিনই সম্ভব নয়। এটা ইউটোপিয়ান (কাল্পনিক)। কিন্তু, সবার মতামতের ভিত্তিতে একটা কনসেনসাস(মতৈক্য) যদি দাঁড় করানো যায়, সেটিই হবে কাঙ্ক্ষিত।

এ ক্ষেত্রে রাজনৈতিক দলসহ, ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবার মতামত নেবেন বলে জানান তিনি। সবার মতামত নিয়ে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেবে কমিশন। দীর্ঘদিন রাষ্ট্রপতির অধ্যাদেশের আওতায় নির্বাচন কমিশন গঠনের পর ২০২২ সালে কমিশন গঠনে একটি আইন করে আওয়ামী লীগ সরকার। তবে, সেই আইনের সমালোচনা করে, নিরপেক্ষ কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেটি কতটা ভূমিকা রাখবে তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। দেশে একটা নিরপেক্ষ নির্বাচন হবে যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর হয়, সবাই এখন তেমন প্রত্যাশা করছেন বলে মত বদিউল আলম মজুমদারের। তার মতে, নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করা না গেলে কোনো সংস্কারই স্থায়ী হবে না। মানুষের সম্মতির শাসন যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে যত ক্ষেত্রে যত সংস্কারই করা হোক না কেন, কোনোটাই টেকসই হবে না, যোগ করেন মি. মজুমদার।

দুদক সংস্কার হবে কীভাবে?
গণতন্ত্রের মতই সুশাসনের সূচকেও বাংলাদেশের অবস্থান বরাবরই তলানিতে। উল্টো দিক থেকে বললে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ওপরের দিকেই দেশটির অবস্থান। গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানাচ্ছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। বার্লিন-ভিত্তিক সংস্থাটি ২০২৩ সালে দুর্নীতির যে ধারণাসূচক প্রকাশ করেছে, সেখানে আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম।

দুর্নীতি প্রতিরোধে কাজ করা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ইফতেখারুজ্জামানকে মনোনীত করা হয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে। দুর্নীতির ব্যাপকতার কথা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, যেহেতু দুদকের সংস্কারের কথা বলা হয়েছে, প্রথমে কমিশনের নিজস্ব আইন এবং এর সাথে যে সম্পূরক আইনগুলো আছে সেদিকে নজর দিতে হবে। আইনগুলো রিভিউ করে দেখতে হবে এগুলোতে কোথায় প্রতিবন্ধকতা আছে বা কোথায় সুযোগ আছে,” বলেন তিনি।

এরপর প্রতিষ্ঠানটির কাঠামো ও জনবলকে অগ্রাধিকার তালিকায় রাখতে চান মি. ইফতেখারুজ্জামান।তিনি বলেন, প্রতিষ্ঠান হিসেবে যে দুর্বলতা ও ঘাটতি আছে; তাছাড়া, নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, পেশাগত উৎকর্ষ নিয়েও ভাবতে হবে। বিভিন্ন সময়ে দুদকের কর্মকর্তাদেরই দুর্নীতিতে জড়িয়ে পড়ার নজির আছে। অর্থপাচারের মামলা তদন্ত করতে গিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের কাছ থেকে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের ৪০ লাখ টাকা ঘুস নেওয়ার ঘটনা রীতিমত উদ্বেগ সৃষ্টি করেছিল। ইফতেখারুজ্জামান বলেন, উচ্চ পর্যায়ে যারা নেতৃত্বে থাকেন তাদের সৎসাহস দৃঢ়তা নিয়ে সবসময়ই উদ্বেগ ছিল দেশবাসীর। নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে প্রতিষ্ঠানটির আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোকে সক্ষমতা আছে সক্ষমতার জায়গায় নিয়ে যাওয়া চেষ্টা করতে হবে।

দুর্নীতির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকে উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র দুদককে সংস্কার করলে হবে না। রাজনৈতিক সংস্কৃতির নেতিবাচক দিক এবং দুদকের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন বলেও মনে করেন টিআইবি’র নির্বাহী পরিচালক। উদাহরণ হিসেবে অর্থ পাচারের প্রসঙ্গ টেনে ইফতেখারুজ্জামান বলেন, এক্ষেত্রে রাজস্ব বোর্ড, সিআইডি, ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট(বিএফআইইউ) এর মত প্রতিষ্ঠানে সংস্কার এনে সক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায় সেই চেষ্টাও রাখতে হবে।

সংবিধান নিয়ে ভাবনা কী?
সংস্কারের যেসব দাবি উঠছে সেগুলোর অন্যতম সংবিধানের সংস্কার। এই সংস্কারের জন্য জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিকের নাম ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত মি. মালিক। প্রধান উপদেষ্টার ঘোষণার পর বিবিসি বাংলার পক্ষ থেকে চেষ্টা করা হলেও তার কোনো ভাষ্য পাওয়া যায়নি। তবে, গত সপ্তাহেই বিবিসি বাংলার সঙ্গে এই ইস্যুতে কথা বলেছেন শাহদীন মালিক। যেখানে মি. মালিক বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে যা যা দরকার তা বর্তমান সংবিধানেই আছে। বিদ্যমান সংবিধান দিয়েই চাইলেই সংকটের সমাধান সম্ভব। এই বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ আছে। এখন অনেকে সংস্কারের কথা বলে। কিন্তু আমার প্রশ্ন এই সংবিধানের যে ধারাগুলো আছে সেটাতে আসলে অসুবিধা কোথায় সেটা তো জানতে হবে। যারা সংস্কারের কথা বলছে তারা কোনটা সংস্কার চায় সেটা স্পষ্ট করে বলেনি,” যোগ করেন তিনি। শাহদীন মালিক

জনপ্রশাসন ও বিচার বিভাগের কী হবে?
পুলিশ বাহিনীতে অনিয়ম, দুর্নীতি, দলীয়করণের অভিযোগ যেমন আছে তাদের হাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও কম নয়। জুলাই-অগাস্টের ঘটনা পরম্পরায় এক পর্যায়ে রীতিমতো স্থবির হয়ে পড়ে পুলিশি কার্যক্রম। পুলিশ প্রশাসনেও সংস্কার আনতে চায় সরকার। এজন্য দায়িত্ব দেয়া হচ্ছে সাবেক জনপ্রশাসন সচিব সফর রাজ হোসেনকে। সরকারের পক্ষ থেকে কাজের যে পরিধি নির্ধারণ করে দেয়া হবে তার ভিত্তিতে কাজ করতে চান বলে জানিয়েছেন মি. হোসেন। ওনারা যেইটা চিন্তা ভাবনা করবেন, সেটার আলোকেই কাজ করবো, যোগ করেন তিনি। বলেন, সরকার ও আন্দোলনকারীদের সাথে আলাপ করে তাদের প্রত্যাশা অনুযায়ী সুপারিশ প্রস্তুত করা হবে।

এছাড়াও পক্ষ থেকে যোগাযোগ করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পেতে যাওয়া আবদুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে। মি. চৌধুরী বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি কোন মন্তব্য করতে সম্মত হননি। আর, বিচার বিভাগ সংস্কারের জন্য মনোনীত বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। বুধবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কমিশনগুলোর কাজ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শসভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপকভিত্তিক তিন থেকে সাত দিনব্যাপী একটি পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 6 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 21 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 23 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক