হোম
ক্রিকেট

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারত সফরে যাচ্ছেন না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০১৯ ৬:১৯ অপরাহ্ণ

shakib-al-hasan-mknewsbd

ফাইল ছবি

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটারদের ধর্মঘট হয়েছিল তারই নেতৃত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার পর ক্রিকেটাররা মাঠে ফিরেছেন। মাঝে আবার বিসিবিকে না জানিয়ে একটি টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন সাকিব। এনিয়ে সাকিবের ওর বেজায় নাখোশ ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) এবং ভারত সফর সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে। কিন্তু সাকিবকে এখনো মাঠে দেখা যায়নি। প্রস্তুতি ম্যাচও হচ্ছে। অনুশীলন ম্যাচ কোথাও নেই সাকিব। কী রহস্য? এসবের ভেতর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাতকারে ইঙ্গিত দিয়েছেন, ভারত সফর মিস করতে পারেন সাকিব। তামিম ইকবাল ইতিমধ্যেই ছিটকে গেছেন ইনজুরির কারণে। এবার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও যদি না খেলেন তবে সেটি নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য খারাপ ফল বয়ে আনবে। সাকিব কেন মিস করবেন ভারত সফর? বিসিবি কি কোনো কারণে তাকে শাস্তি দিচ্ছে? আন্দোলন থেমে যাওয়ার পরই অন্য একটি কারণে আলোচনায় আসেন সাকিব। বিসিবির দাবি করে, তাদের চুক্তির ধারা ভঙ্গ করেছেন এই অলরাউন্ডার। বোর্ডের কাছ থেকে অনাপত্তিপত্র না নিয়েই দেশের টেলিকম কোম্পানি গ্রামীণফোনের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত ২৬শে অক্টোবর সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘আমাদের আইন অনুয়ায়ী সাকিব এমন চুক্তি কোনোভাবেই করতে পারে না, করার কথাও না।

এটি টেলিকম কোম্পানি জানে, আবার প্লেয়ারও জানে। ওদের সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে সেই ভাবেই। তবে সাকিব কেন এটি করলো তার জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সে জন্যই ওকে চিঠি দেয়ার বিষয়টি ঠিক করেছি। আবারো বলতে চাই, এমন চুক্তি সে কোনোভাবেই করতে পারে না। এটি সম্পূর্ণ বেআইনি।’ এরই মধ্যে সাকিবকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে বিসিবি। সাকিবও চিঠির জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এই চিঠি চালাচালির মাঝে সাকিবের অনুপস্থিতিও নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে কি সাকিবকে শাস্তি দিয়েই দিয়েছে বিসিবি?

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 minutes আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 36 minutes আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 16 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 18 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক