হোম
নির্বাচিত কলাম

দিনাজপুরের বিরামপুর চক হরিদাসপুর সঃপ্রাথমিক বিদ্যালয় দানকৃত জমি বেদখল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ডাঃ নুরল হক, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭ নং পলি প্রয়াগপুর ইউনিয়নে চক হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘৭৮ শতক জমির মধ্যে ‘৪০ শতক জমি বেদখল। স্কুল প্রতিষ্ঠা লগ্নে ১৯৭৩ সালে ছাত্র-ছাত্রী লেখাপড়া করার জন্য ঘর নির্মাণে দাতা কফিল উদ্দিন মন্ডল, মমিনউদ্দিন মন্ডল, এলাহী বক্স মন্ডল স্কুলের নামে ৭৮ শতক জমি দানপত্র করে দেন। কিন্তু দানকৃত জমির মধ্য হইতে ৪০ শতক জমি দাতাগণ নিজেরাই অদ্যাবধি ভোগ দখল করে আসছে।

বিষয়টি জানার পর সরে-জমিনে স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি স্কুলের নামে রেজিস্ট্রিকৃত দাতা কফিল উদ্দিন মন্ডল ২৩/০৫/৭৮ সালে ফুলবাড়ী ৯০ নং মৌজার জানিপুরের মধ্যে ৩ নং খতিয়ান ভুক্ত সে:মে: ১৯৫ দাগে দাঙ্গা ‘৩৮ শতক জমি দান পত্র লিখে দেন ।

অনুসন্ধানে একটি দলিলে দেখা যায় উল্লিখিত ব্যক্তিগন ০৫/০৪/৭৩ সালে ৫৬৪৫ নং দলিল মূলে মোট ‘৭৮ শতক জমি উক্ত স্কুলের নামে দানপত্র লিখে দেন। দেখা যায়, উক্ত দলিলপত্রে দাতা কফিল উদ্দিন মন্ডল, পিতা: রসুল বক্স গ্রাম: চাপড়া। দিনাজপুর, থানা ও সাব রেজিস্ট্রি অফিস ফুলবাড়ি জে এল নং ৯০, মৌজা জানিপুরের মধ্যে ৩ নং খতিয়ান ভুক্ত ২৪’৩১ একর জোত মধ্যে সেটেলমেন্ট ১৯৫ দাগে ডাঙ্গা ‘৩৮ শতক জমি দানপত্র লিখে দেন।

দাতা মমিনউদ্দিন পিতা মৃত, তাজউদ্দীন গ্রাম: চক হরিদাসপুর ফুলবাড়ী মৌজার জে এল ৯০ নং জানিপুরের মধ্যে ১২ নং খতিয়ান ভুক্ত সেটেলমেন্ট ১৯৬ দাগে দাঙ্গা ১’৭৬ শতকের মধ্যে ৮৮ শতক তন্মধ্যে ২০ শতক উত্তরাংশে দানপত্র লিখে দেন।
দাতা এলাহি বক্স মন্ডল পিতা মৃত, রিয়াজ উদ্দিন মন্ডল গ্রাম: জোত জয়রামপুর ঐ সত্বের জোত মৌজার ৩/৯ খতিয়ান ভুক্ত সে:মে: ১৯৬ দাগে ১’৭৬ শতক মধ্যে ‘৮৮ শতক তন্মধ্যে ‘২০ শতক উত্তরাংশে দানপত্র লিখে দেন।

এলাকার জনসাধারণ জানান ,দাতা মমিনউদ্দিন ছেলে মৃত্যু তৈমুর হোসেনকে স্কুলের চাকরি সর্তে ‘২০ শতক জমি দান করেন। কিন্তু তার ছেলের স্কুলে চাকরি হয় না। এদিকে এলাহি বক্স তার ছেলে আফজালকে চাকরি দেওয়ার সর্তে ‘২০ শতক জমি দান করেন। এবং আজমল প্রাইভেট ক্যান্ডিডেট স্কুল সার্টিফিকেট দিয়ে চাকরিতে যোগদান করেন। জনশ্রুতি দাতাগন ১৯৭৩ সালের দানকৃত দলিলটি গোপন রেখে কফিল উদ্দিন মন্ডল ১৯৭৮ সালে ‘৩৮ শতক জমি একটি দলিলে সম্পাদন করে দেন যার উপর স্কুল প্রতিষ্ঠিত এবং ৪০ শতক জমি বে দখলে দাতাগন ভোগ দখল করছেন।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা জানান, স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে উক্ত দলিলের জাবেদা নকল উঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দলিল দেখে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে এলাকার জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত জমি উদ্ধার পূর্বক স্কুলের বাউন্ডারি এবং খেলার মাঠ তৈরি করার জোর দাবি জানান।

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক