তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
দিনাজপুরে পানি সম্পদ মন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আগমন উপলক্ষে
জেলা বিএনপি এই জরুরী সাভার আয়োজন করে।মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনি ইশতিহারে ঘোষণা করেছিল, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড প্রদান, ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ, কৃষি কার্ড প্রদান, ইমাম মোযাজ্জিনের ভাতা প্রদানসহ জনগণের কল্যাণে কাজ করবে। তারই অংশ হিসেবে আমরা আস্তে আস্তে এসব বাস্তবায়ন করতে শুরু করছি।
প্রতিমন্ত্রীর ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর খাল কাটা কর্মসূচির শুরু করবেন। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলের সাহাপাড়ায় খাল কাটা কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামী ৫ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এরপর খালের দুইপাশে বৃক্ষরোপন করা হবে। ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।
ফরহাদ হোসেন আজাদ দিনাজপুরে প্রধানমন্ত্রীর এই সফরকে সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পদ সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
জরুরী সভায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য, সম্পাদকমন্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলার ১৩টি উপজেলার ২২টি ইউনিটের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদল, জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসবেন ও জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচীর অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা-নানী এবং খালার কবর যিয়ারত করবেন ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।