হোম
জাতীয়

দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই-এর উদ্যোগে বিশ্ব মান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান, বিশ্ব মান দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর-২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫৬তম বিশ্ব মান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন-এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই, দিনাজপুর-এর উপপরিচালক ও অফিস প্রধান মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দিপক কুমার দাস (পিপিএম) ও সিভিল সার্জনের প্রতিনিধি ডেপুটি সিভিল সার্জন শাহ্ মুহাম্মদ শরীফ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, উৎপাদনকারী ও আমদানীকারকদের দায়িত্ব হলো বিএসটিআই’র মান দন্ড মেনে টেকসই ও পরিবেশ বান্ধব পণ্য তৈরী করা। অন্যদিকে ভোক্তা ও সাধারণ মানুষের উচিত মানসম্পন্ন পণ্য ক্রয় ও এ বিষয়ে সচেতন হওয়া। যখন উৎপাদনকারী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সবাই মিলে মান বজায় রাখার জন্য কাজ করবে তখনই গুণগত মান সম্পন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। আর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পরিবেশ বান্ধব মানসম্পন্ন পণ্য অর্জন সম্ভব হবে।

বিএসটিআই দিনাজপুরের পরিদর্শক মীর মো. সাইফ আলী এর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ভিডিও প্রদর্শন করেন বিএসটিআই দিনাজপুরের পরিদর্শক শামীম আজাদ বকুল।

মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. বোরহান উদ্দীন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতি রানী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর ইনচার্জ কাজী রবিউল আলম, পেট্রোল পাম্প মালিক গ্রুপের সভাপতি এটিএম হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আইএসও পুরো পৃথিবীর প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে একটি মান নির্ধারণ করে। অন্যদিকে বিএসটিআইকে আবহাওয়া, ক্রেতাসহ এ দেশের অনেক কিছু বিচার করে কাজ করতে হয়। বর্তমানে পণ্যের মান নিশ্চিত করা বাধ্যতামূলক। তবে বাধ্যতামূলক পণ্যের বাইরে অন্য পণ্যের গুণগত মান সঠিক কি-না, তা-ও যাচাই করে বিএসটিআই। কেউ চাইলেই শুধু এ সেবা দেয় বিএসটিআই। রাষ্ট্রায়ত্ত মান সংস্থা বিএসটিআই পণ্যের মান নির্ধারণ ও নিশ্চিত করার কাজ করছে। মানহীন খাদ্যপণ্য নিয়ে আতঙ্কে থাকছেন ক্রেতারা। তাই ভেজালহীন পণ্য যেন ভোক্তার হাতে পৌছে দেওয়া হয়, তা নিয়েই আমাদের সকলের কাজ করা উচিত।

বক্তারা আরও বলেন, এটি ভাবার কারণ নেই যে দেশীয় পণ্যে আইএসও মান অনুসরণ করা হয় না। দেশীয় অনেক পণ্যের আইএসও মান অনুসরণ করা হয়। আমাদের আহ্বান থাকবে ব্যবসায়ীরা যেন গুণগত মানের ক্ষেত্রে প্রাধান্য দেয়। গুণগত মান প্রাধান্য দেওয়ার পাশাপাশি দেশি ভোক্তারাসহ বিদেশি ভোক্তাদের কথাও ভাবতে হবে। অর্থাৎ রপ্তানির কথা মাথায় রেখে ব্যবসায়ীদের পণ্য উৎপাদন করতে হবে। তাহলেই আজকের এই বিশ্ব মান দিবস স্বার্থক হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক