সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্ব পালনে অনৈতিক বাধার অভিযোগ তুলেছেন শালবাহান হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। চেয়ারম্যানের দাবি, কোনো আনুষ্ঠানিক বহিষ্কারাদেশ ছাড়াই তাঁকে পরিষদে বসতে নিষেধ করছেন ইউএনও। অন্যদিকে ইউএনও বলছেন ফৌজদারি মামলায় আদালতের আদেশের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় সুবিচার চেয়ে রোববার (১৫ মার্চ) সকালে ইউনিয়নের শতশত জনতাকে ইউনিয়ন পরিষদে আসার আহবান জানান ইউপি চেয়ারম্যান। তার আহবানে শতশত ইউনিয়নের বিভিন্ন বয়সী জনতা উপস্থিত হলে তাদের সামনে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।
ইউনিয়নের নাগরিক সেবার চিত্র তুলে ধরে কোন প্রকার ঘুষ, লেনদেন করেননি, অনেক সময় ইউনিয়নের কেউ অসুস্থ্য হলে কিংবা দূর্ঘটনায় শিকার হলে অ্যাম্বুলেন্সে নিজে ড্রাইভ করে হাসপাতালে পৌষে চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন নাগরিক সেবা প্রদান করার কথা তুলে ধরলে ইউনিয়নের অনেক নাগরিক চেয়ারম্যান হিসেবে তাকেই চান বলে জানান।
এর আগে বিষয়টি নিয়ে গত শুক্রবার শুক্রবার (১৩ মার্চ) রাতে তিনি সামাজিকযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করেন ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে তিনি রাতেই বিভিন্ন গণমাধ্যমকর্মীদের কাছে অভ