সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুলাই, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউপির সিপাহীপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে রবিউল ইসলাম (৩১) দুপুরে ভ্যান সহ সিপাই পাড়া বাজারে আসলে ৩ যুবক ভজনপুর যাওয়ার উদ্দেশ্যে ভ্যানটি ভাড়া করে ভজনপুর করতেয়া নদীর ব্রিজের উপর পৌছিলে যাত্রী নামধারী ছিনতাইকারীরা ভ্যান চালককে নিশা জাতীয় পানীয় পান করিয়ে অচেতন করে ভ্যানচালক কে ভ্যান থেকে ফেলে দিয়ে তার একমাত্র সম্পদ ভ্যান গাড়িটি ছিনতাইকারীরা নিয়ে যায়।
এদিকে পথচারীরা একজন ব্যক্তিকে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিকাল ৩টায় একটি ভ্যান যোগে ভ্যান চালক রবিউল ইসলামকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া হাসপাতালে ভর্তি করায়।
এই রিপোর্ট লেখার পর্যন্ত থানায় কোন মামলা বা ভ্যান গাড়িটি সন্ধান পাওয়া যায়নি। তবে গরিব ভ্যান চালক রবিউল ইসলাম এর পরিবারের দাবি রবিউলের একমাত্র আয়ের উৎস ভ্যানটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।