রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। সাভার উপজেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত এ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. আফজাল হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিবি)-এর চৌধুরী হাসান সাহরাওয়ার্দী এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ হারুনুর রশিদ। নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, ঢাকা–১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম জমাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের সমর্থক নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন এবং ৪ জন নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা দেননি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||