ঠাকুরগাঁও || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১১:০৭ অপরাহ্ণ
অদ্য ২৯ জুলাই ৪ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার গরেয়া বাজার এলাকায় সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ড্রাগ সুপার ঠাকুরগাঁও কর্তৃক ফার্মেসির বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ওষুধ, ওষুধের অতিরিক্ত মূল্য, ড্রাগ লাইসেন্স, সরকারি ওষুধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের মতো বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। অভিযান পরিচালনা শেষে ৬টি ফার্মেসির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অত্র অভিযানে পাঁচটি ফার্মাসিকে মোট সাতাশ হাজার (২৭,০০০/=) টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন অনিয়মের কারণে মোস্তফা ফার্মেসি সিলগালা করা হয়।
উক্ত অভিযানের মাধ্যমে, জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ জনগণের মনে প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানা গেছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||