হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও’য়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের ২৭ বছর পর পরকীয়া, স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা স্বামীর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ের ২৭ বছর পর পরকীয়ার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আফজাল হোসেন (৫২) নামের এক ব্যক্তির ওপরে
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বাদীর হয়ে আইনজীবী আবেদুর রহমান মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশকে (পিবিআই) আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২৭ বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের কৃষি শ্রমিক আফজাল হোসেন একই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে তৈমা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে তিনটি ছেলেসন্তান রয়েছেন। এদের মধ্যে দুজন বিবাহিত। আরেকজনের বয়স ১৭ বছর। করোনাকালীন এলাকার বাইরে গিয়ে দিনমজুরির কাজ করতে থাকেন আফজাল হোসেন। এ সময়ে প্রতিবেশী জসিম উদ্দিন তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং শারীরিকভাবে মেলামেশা শুরু করেন। জসিমের সংসারে স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে আফজাল হোসেন স্ত্রী তৈমা খাতুনকে একাধিকবার সতর্ক করলেও তিনি জসিমের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যান। মামলার অভিযোগে আরও বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যান আফজাল হোসেন। এ সময় পরকীয়া প্রেমিক জসিমকে ঘরে ডেকে নেন তৈমা খাতুন। পরে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন আফজাল হোসেন ও তার সন্তান। পরে স্থানীয় সালিশে বিষয়টি আপসের আশ্বাসে তাদের ছাড়িয়ে নেওয়া হয়।

এ ঘটনায় আফজালকে হুমকি দেন জসিম ও তার লোকজন। পরে আইনজীবীকে দিয়ে আদালতে মামলা করেন আফজাল হোসেন। অভিযোগের বিষয়ে জানতে বুধবার (২৯ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুইবার গড়িয়ালী গ্রামে জসিম উদ্দিনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার অসুস্থ বাবা কথা বলতে রাজি হননি। তবে স্ত্রী তৈমা বেগম বলেন, তিনি মামলার বিষয়টি জানেন না। এ বিষয়ে আর কোনো মন্তব্যও করতে চাননি তিনি। মামলার আইনজীবী আবেদুর রহমান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

জুলাই সনদ ভেঙে যাত্রা শুরু করল বিএনপি: পঞ্চগড়ে সারজিস
রংপুর 2 hours আগে

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
রংপুর 1 day আগে

পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত। 
ধর্ম ও ইসলাম 1 day আগে

গাইবান্ধায় সংবাদ প্রতিবাদ ও তীব্র নিন্দা
আইন-বিচার 1 day আগে

নওগাঁর চাঞ্চল্যকর মিতু হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ রহস্য উদঘাটন,
অপরাধ 2 days আগে

কুড়িগ্রামের ইজিপিপি বন্ধে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হাজারো পরিবার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে বাইক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ‎শিক্ষক নিহত। ‎
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা ও ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 4 days আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক