হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে শিক্ষার্থী না থাকলেও এমপিও ভুক্ত কয়েকটি স্কুল!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ বিদ্যালয়ের অবকাঠামো বলতে কয়েকটি আধাপাকা ঘর। শ্রেণিকক্ষের নেই দরজা-জানালা, নেই বেঞ্চ-চেয়ার। শিক্ষার্থী বাস্তবে না থাকলেও আছে কাগজে কলমে। কয়েক বছর ধরে ক্লাস হয় না। এমনকি সাইনবোর্ডও নেই। অথচ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় এমন কয়েকটি বিদ্যালয়ের নাম এমপিওভুক্তির তালিকায় উঠেছে।

জানা গেছে, ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এমপিওভুক্তির তালিকায় রাণীশংকৈল উপজেলার চারটি নিম্নমাধ্যমিক ও তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এতে হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও কলিগাঁও নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাচোঁর ইউনিয়নে ভি এইচ নিম্নমাধ্যমিক বিদ্যালয়, রাতোর ইউনিয়নে প্রয়াগপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নাম রয়েছে। এ ছাড়া স্তর পরিবর্তন হয়েছে কাশিপুর ইউনিয়নের মহারাজাহাট উচ্চবিদ্যালয়, আলশিয়া ভোকরগাঁও ও জগদল উচ্চবিদ্যালয়ের। এর মধ্যে কয়েকটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে কোনো ক্লাস হয় না। শিক্ষার্থী আসে না। এ ছাড়া অবকাঠামোর দশা হযবরল।

ঐ সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদনের জন্য পর্যাপ্ত শিক্ষার্থী উপস্থিতির খাতা, বার্ষিক পরীক্ষার ফলাফল, অবকাঠামো ঠিকঠাক দেখানোর কথা রয়েছে। তবে কাগজে কলমে ঠিকঠাক লেখা হলেও বাস্তবে এর উল্টো চিত্র দেখা গেছে, এমপিওভুক্ত হওয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও বালিকা উচ্চবিদ্যালয় গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টির সামনে কোনো সাইনবোর্ড নেই, দূর থেকে দেখে বোঝা যাবে না এটি কোনো বিদ্যালয়। বিদ্যালয়ে তিনটি শ্রেণিকক্ষ রয়েছে, তবে সেগুলো অর্ধনির্মিত, নেই দরজা-জানালা, মেঝে মাটিতে ভরা। শ্রেণিকক্ষে একটিও চেয়ার কিংবা বেঞ্চ নেই। স্থানীয় লোকজন জানান, কলিগাঁও বালিকা উচ্চবিদ্যালয়ে কয়েক বছর ধরে ক্লাস হয় না। কোনো শিক্ষার্থীও আসে না। ইতিমধ্যে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বিদ্যালয়ে।

কলিগাঁও বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জমিরউদ্দীন বলেন, তিনটি ক্লাসরুম রয়েছে, শিক্ষার্থীর সংখ্যা ১৩৫ জন, শিক্ষক-কর্মচারী মিলে ১১ জন। বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হতো, বর্তমানে বিদ্যালয় ছুটি তাই চেয়ার-বেঞ্চ নেই। বিদ্যালয় খুললে আবার চেয়ার-বেঞ্চ নিয়ে আসা হবে। একইভাবে বাচোঁর ইউনিয়নের ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দেখা গেছে, বিদ্যালয় এলাকায় কোনো সাইনবোর্ড নেই। অবকাঠামো বলতে তিনটি ঘর তাতে কিছু চেয়ার-বেঞ্চ রয়েছে। তবে তা ময়লা-আবর্জনায় ভরা। বিদ্যালয়ের আশপাশের বাড়ির কয়েকজন তরুণী জানায়, তারা এই বিদ্যালয়ে পড়ে না, কারণ এখানে শিক্ষক-শিক্ষার্থী আসে না।

তারা তিন কিলোমিটার দূরে মীরডাঙ্গী উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে। ভিএফ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়। তবে ছুটির কারণে একটু ময়লা-আবর্জনা হয়েছে। আমরা সব ঠিক করে ফেলব।
জানতে চাইলে রানীশংকৈল উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, শর্ত ভাঙার সুযোগ নেই। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। বিদ্যালয় খুললেই সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক