admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মে, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
আরিফ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক সভা এবং প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
১৫ মে সোমবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন অপারেশনাল প্রোগ্রামের আওতায় ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজন সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: এফতেখারুল ইসলাম, ডা: শিরিন আকতার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান, ডিবিসি নিউজের রংপুর বিভাগীয় কো অর্ডিনেটর মাজেদ মাসুদ প্রমুখ। সভা শেষে দেশব্যাপি প্রচারণার অংশ হিসেবে সিভিল সার্জন অফিস চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের জনবহুল ও গুরুত্বপুর্ন স্থানে সুসজ্জিত ট্রাকে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়।
প্রচারকালে স্বাস্থ্যবার্তা সম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদান করে ঢাকার সংগঠন প্রেস মিডিয়া।