admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টার: সর্বদা অবহেলিত ও বঞ্চিত রয়ে যাওয়া উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে নীতিগত অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বিশাল আনন্দ র্যালি ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।
বুধবার (১৪ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগ এর আয়োজনে সংগঠনটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
আনন্দ র্যালিতে ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, দুবাইয়ের মিনিস্টার এন্ড কনসুলেট জেনারেল ও সাবেক এমপি মরহুম খাদেমুল ইসলামের সুযোগ্য পুত্র শাহেদুল ইসলাম,
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়াম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সহ-সভাপতি রওশন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জি এম সিরাজী মিজান জেলা যুবলীগের সভাপতি আবদুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুল ওয়াফু তপু, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক রাফিউল নেওয়াজ নাহিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, সাংগঠনিক সম্পাদক নাফিউল ইসলাম রকি, প্রচার সম্পাদক আবদুল মজিদ রনি, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমুনসহ
আওয়ামীলীগের জেলা উপজেলা ও ইউনিয়নের এবং আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থেকে একত্রে কাজ করার আহবান জানান বক্তারা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ সময় বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে এসে যে প্রতিজ্ঞাগুলো করেছিলেন তারই ধারাবাহিকতায় আজ আমরা বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছি। পরবর্তীতে ঠাকুরগাঁওবাসী মেডিকেল কলেজ, ইপিজেডসহ আরো অনেক কিছু পাবে এই আশা ব্যক্ত করেন বক্তারা।