হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র হরিণমারীতে এশিয়ার সর্ববৃহৎ সূর্য্যপুরী আম গাছ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলাপ্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারীতে এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সূর্যাপুরি আম গাছ টি । ২ শত বছরেরও পুরোনো এই আমগাছটির ব্যতিক্রমী বৈশিষ্ট্য শুধু দেশের পর্যটক নয়, বিদেশের অনেক অতিথিকেও আকৃষ্ট করে। শত ব্যস্ততার মাঝেও একটু সময় করে ছুটে গিয়ে চোখ জুড়ানোর লোভ সামলাতে পারেন না অনেকে। শুধু ঠাকুরগাঁও জেলার মানুষের কাছে নয়, এই আমগাছটি এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে গোটা দেশে।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী'র হরিণমারীতে ২০০ শত পুরোনো এশিয়ার সর্ববৃহৎ সূর্য্যপুরী আম গাছ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র হরিণমারীতে ২০০ শত পুরোনো এশিয়ার সর্ববৃহৎ সূর্য্যপুরী আম গাছ।

গাছের মূল থেকে ডালপালাকে আলাদা করে দেখতে চাইলে রীতিমত ভাবতে হয়। ঠাকুরগাঁও জেলার মানুষের প্রিয় একটি আমের জাত সূর্য্যপুরী। সুস্বাদু, সুগন্ধী, রসালো আর ছোট আঁটি সূর্য্যপুরী আম জাতটির অন্যতম বৈশিষ্ট্য। সূর্য্যপুরী বোম্বাই জাতীয় লতানো বিশাল আকৃতির আমগাছটি ৭৪ শতাংশ জমির উপরে অর্থাৎ প্রায় ২ বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। গাছটির উচ্চতা আনুমানিক ৮০-৯০ ফুট। এর পরিধিও ৩৫ ফুটের কম নয়। মূল গাছের ৩ দিকে অক্টোপাসের মত মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা মোটা ডালপালা। বয়সের ভারে গাছের ডালপালাগুলো নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ। আমের সময় সবুজ আমে টইটম্বুর  থাকে এই গাছটি। আমগুলোর ওজনও হয় প্রতিটি ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম। স্থানীয়রা জানান, এই আমগাছের ইতিহাস অনেক পুরোনো। মাটি আঁকড়ে থাকা মোটা ডালপালাগুলো দেখে অনেকেই গাছটির বয়স অনুমান করতে চেষ্টা করেন। কেউ সঠিকভাবে গাছটির বয়স বলতে পারছেন না। গাছটি কোন সময় লাগানো হয়েছে তা সঠিক জানা নেই কারও। আমগাছটির আনুমানিক বয়স ধরা হয় ২ শ ২০ বছরেও বেশি। ঠাকুরগাঁও জেলার মানুষের প্রিয় একটি আমের জাত সূর্য্যপুরী। সুস্বাদু, সুগন্ধী, রসালো আর ছোট আঁটি সূর্য্যপুরী আম জাতটির অন্যতম বৈশিষ্ট্য। এই ঐতিহ্যবাহী আমগাছটি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত। প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠে আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে এই গাছটি। দিনাজপুর থেকে আগত মোঃ নুরজামাল নামে এক দর্শনার্থী সাংবাদিকদেরকে বলেন, অনেক দিনের আশা ছিল এই আম গাছটিকে দেখার। আজকে সেই স্বপ্ন ও আশা পূরণ হলো। আসলে যতটা মনে করেছিলাম তার থেকেও আম গাছটি অনেক বড় ও সুন্দর। এটি গৌরবের বিষয় যে এশিয়ার বৃহত্তম আম গাছটি আমাদের দেশে।

পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে পরিবারের সদস্য বউ-বাচ্চাকে নিয়ে এসেছেন মিজানুর রহমান। তিনি বলেন, ‘গাছটি দেখে অনেক ভালো লাগলো। তবে এখানে চারপাশে বেড়া বা প্রাচীর দিলে ভালো হতো।’ গাছটি দেখে মুগ্ধ হয়ে লাবনী আক্তার রিয়া নামে এক দর্শনার্থী জানান, ‘গাছটি অনেক বড়। এখানকার পরিবেশটাও অনেক ভালো ও এখানে যদি থাকার ব্যবস্থা থাকতো, তাহলে আমি এখানে থেকেই যেতাম।’ সাদেকুল ইসলাম নামে এক দর্শনার্থী জানান, ‘মানুষের মুখে শুনে অধীর আগ্রহ নিয়ে এখানে এসেছি দেখে অনেক ভালো লেগেছে। এখানে যদি খাওয়ার বা থাকার হোটেল-রেষ্টুরেন্ট থাকতো, তাহলে আমাদের মতো অনেক দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য অনেক সুবিধা হতো।

উত্তরাধিকার সূত্রে, গাছটির বর্তমান মালিক নূর ইসলাম সাংবাদিকদেরকে জানান, গাছটির অনেক বয়স হলেও এখনও প্রতি বছর ৫০ থেকে ৬০ মণ আম হয়। যার দাম হয় প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। অনেক দূর দূরান্ত থেকে গাছটি দেখতে ছুটে আসেন অনেক মানুষ। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পর্যটকদের জন্য কিছু করা যেত কিন্তু এককভাবে করে তা করতে পারছেন না। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, গাছটি যদিও ব্যক্তিমালিকানাধীন, তারপরেও পর্যটকদের সাময়িক বিশ্রামের জন্য ও খাবারের জন্য উদ্যোগ গ্রহণে করা হবে। এছাড়া ব্যক্তি উদ্যোগে কেউ যদি রেষ্টুরেন্ট ও রেস্টহাউজ করতে চায় তাহলে সেটাকেও প্রাধান্য দেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 11 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 12 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক