হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁওয়ে জ্বীনের মসজিদ নির্মান হয়েছিল এক রাতেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৩ ১১:০৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

প্রতিবেদন এ, সোহরাওয়াদী খোকন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড় মহাসড়ক ধরে উত্তরে ১০ কিলোমিটার এগিয়ে গেলেই ভুল্লী/বাজার ব্রিজ সেখান থেকে ১০০গজ এগিয়ে পূর্ব দিকে প্রায় তিন কিলোমিটার দূরে বড় বালিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক বালিয়া জ্বীনের মসজিদ নামে পরিচিত। মসজিদের গায়ে খোদাই করা তারিখ অনুসারে এটি তৈরি হয় ১৩১৭ বঙ্গাব্দে। তিন গম্বুজ বিশিষ্ট এ মসজিদের নির্মাণশৈলী মনোমুগ্ধকর। এর আয়তন পূর্ব-পশ্চিমে ৬২ ফুট এবং উত্তর-দক্ষিণে ৬৯ ফুট। আয়তাকার মসজিদটিকে সিঁড়িসহ প্রবেশপথ, খোলা চত্বর ও মূল ভবন বা নামাজঘর-তিনটি অংশে বিভক্ত করা যায়।

স্থানীয়রা জানান, কোনো এক আমাবশ্যার রাতে জ্বীন-পরীরা বালিয়া ইউনিয়নের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি তাদের পছন্দ হয়। তারপর জ্বীন-পরীরা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে। কিন্তু গম্বুজ তৈরির আগেই ভোর হয়ে যাওয়াতে কাজ অসমাপ্ত রেখে চলে যায় তারা। ফলে গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্য খচিত এই মসজিদটি। জ্বীন-পরীরা কিছু অংশ তৈরি করেছে বলে স্থানীয়দের কাছে এটি ‘জ্বীনের মসজিদ’ নামে পরিচিত এবং এটি সবাই এখন জ্বীনের মসজিদ নামেই চেনে।

স্থানীয় বাসিন্দা চৌধুরী আসলাম আলী বলেন, ‘মসজিদটির বয়স ১১০-১১২ বছরের মতো হবে। আমাদের এই এলাকাটি উঁচু আকৃতির ছিল। বন-জঙ্গলের মধ্যেই ছোট্ট একটি মসজিদ ঘর নির্মাণ করে এলাকার মানুষ নামাজ আদায় করত। এরপর মসজিদ কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় এই মসজিদের বাকি কাজ সম্পন্ন করা হয়।’ঐতিহাসিক সূত্রে জানা যায়, স্থানীয় জমিদার মেহের বকস চৌধুরী উনবিংশ শতাব্দীর শেষ ভাগে বালিয়া মসজিদ তৈরির পরিকল্পনা করেন। শিলালিপি অনুসারে মসজিদটির নির্মাণকাল ১৩১৭ বঙ্গাব্দ বা ১৯১০ সাল।

কথিত আছে, জমিদার মেহের বকস চৌধুরী দিল্লির আগ্রা ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে স্থপতি নিয়ে আসেন। মোগল স্থাপত্যশৈলীর জটিল নকশার মসজিদটি নির্মাণ যেমন ছিল ব্যয়বহুল, তেমনি সময়সাপেক্ষ। তবে মসজিদ নির্মাণ অসম্পূর্ণ রেখেই প্রধান স্থপতি মারা গেলে কাজও বন্ধ হয়ে যায়। জমিদার মেহের বকস স্থানীয় কারিগর দিয়ে মসজিদের কাজ শুরু করলেও তারা মসজিদের গম্বুজ বানাতে পারেননি।

অন্যদিকে মেহের বকসও ১৩১৭ বঙ্গাব্দ বা ১৯১০ সালে মারা যান। পরে মেহের বকসের ছোট ভাই মসজিদের কাজে হাত দেন, তিনিও মসজিদের কাজ শেষ হওয়ার আগেই মারা যান। ফলে গম্বুজবিহীনভাবেই মসজিদের ১০০ বছর পেরিয়ে যায়। এরপর ২০১০ সালে মেহের বকসের প্রপৌত্রী তসরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের সহায়তায় গম্বুজসহ মসজিদের নির্মাণ ও সংস্কারকাজ সম্পন্ন হয়।

মসজিদটির মূল ভবনের ছাদ মেঝে থেকে ১৭ ফুট উঁচুতে অবস্থিত। বর্তমানে ছোট বালিয়া মসজিদে একই আকারের তিনটি গম্বুজ ও চার কোনায় চারটি বড় মিনার ছাড়াও রয়েছে আরো ছোট চারটি মিনার। হাতে পোড়ানো ইট ও চুন-সুরকির গাঁথুনিতে নির্মিত মসজিদের দেয়ালে ইট কেটে কলস, ঘণ্টা, বাটি, ফুল ইত্যাদির নকশা তৈরি করা হয়েছে যা দেখার জন্য প্রতিনদিন দূরদূরান্ত থেকে দর্শনাথীরা এসে ভীড় জমায় এই জ্বীনের মসজিদ দেখার জন্য।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রংপুর 2 hours আগে

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান হারুন-উর-রশিদ মারা গেছেন। 
খুলনা 10 hours আগে

কৃষক বাঁচাতে দিনাজপুরের পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁওয়ের জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
রংপুর 23 hours আগে

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।
রংপুর 1 day আগে

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 1 day আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 1 day আগে

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
দুর্ঘটনা 2 days আগে

যশোরে ড্রাগন ও পেয়ার চাষে ব্যাপক সাফল্য।
অর্থনীতি 2 days আগে

বৃষ্টি নেই, তেলের দাম বেশি,পার্বতীপুরে আমন চাষে ফলন বিপর্যয়ের আশঙ্কা।
অর্থনীতি 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক