হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁওয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জামালপুর জমিদার বাড়ি ও মসজিদ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুন, ২০২১ ৭:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার ৫টি উপজেলায় ছড়িয়ে থাকা অনেক পুরাকীর্তির মধ্যে জামালপুর জমিদার বাড়ি ও জামে মসজিদ অন্যতম। এর নির্মাণশৈলী ও অপূর্ব কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও মসজিদটি সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা। দেশের উত্তরাঞ্চল বলতে এক সময় ছিল রাজশাহী বিভাগ। রাজশাহী ভেঙে রংপুর বিভাগ হয়েছে। এই বিভাগে প্রাচীনকালে যে সমস্ত মসজিদ গড়ে উঠেছে তার মধ্যে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জমিদারবাড়ি জামে মসজিদটি উল্লেখযোগ্য । ঠাকুরগাঁও শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ।

এর প্রবেশমুখে রয়েছে একটি বড় তোরণ। ১৮৬৭ সালে নির্মিত এই মসজিদের দৃষ্টিনন্দন শিল্পকলা নজর কাড়ে দর্শনার্থীদের। তিনটি বড় আকৃতির গম্বুজ ও ৮০টি মিনার রয়েছে মসজিদে। সুন্দর কারুকাজ আর নকশা খচিত প্রতিটি মিনারের উচ্চতা ৩৫ ফুট। নান্দনিক কারুকাজ মসজিদের দেয়ালে। ঐতিহ্যবাহী মসজিদটি সংরক্ষণের দাবি জানিয়েছে স্থানীয়রা। ঠাকুরগাঁও জেলার পর্যটন কেন্দ্রগুলো সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নিলে প্রাচীন ঐতিহ্য ধরে রাখা যাবে বলে জানান দর্শনাথীরা । শুধু নান্দনিকতাই নয়, এসব স্থাপনার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস- ঐতিহ্য।

প্রায় আড়াই শত বছরের পুরনো এই মসজিদ বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ শাসনামলে তাজপুর পরগনার জমিদারবাড়ি থেকে রওশন আলী নামে এক ব্যক্তি এ অঞ্চলে আসেন। তারই বংশধররা পরবর্তীতে ব্রিটিশের কাছ থেকে জমিদারী পান। ১৮৬২ সালে জমিদারবাড়ির ভিত্তি স্থাপন করা হয়। বাড়িটির নির্মাণ শেষ হওয়ার আগেই ১৮৬৭ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।

জমিদারি প্রথা বিলুপ্তি হলেও বর্তমানে জমিদারের ৯ম তম বংশধররা জমিদার বাড়িতে থাকছেন। সেই সাথে সেই প্রাচীন ঐতিহ্য জমিদারদের বিভিন্ন ব্যবহৃত জিনিস পত্র দিয়ে প্রায় আড়াইশ হতে তিনশো বছর পুরোনো জিনিস পত্র যেমন ঢাল তলোয়ার, সিংহাসন,তীর ধনুক,তখনকার মুদ্রা,খঞ্জর, মোটরসাইকেল, পোশাক ইত্যাদি সাজিয়ে জাদুঘর রয়েছে সেখান।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অন্তঃসত্ত্বা।
অপরাধ 58 minutes আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রংপুর 3 hours আগে

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান হারুন-উর-রশিদ মারা গেছেন। 
খুলনা 11 hours আগে

কৃষক বাঁচাতে দিনাজপুরের পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন।
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।
রংপুর 1 day আগে

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 1 day আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 1 day আগে

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
দুর্ঘটনা 2 days আগে

যশোরে ড্রাগন ও পেয়ার চাষে ব্যাপক সাফল্য।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক