admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনে ডিজিটাল স্বাস্থ্যসেবা ই-হেলথ পয়েন্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৫ ফেব্রুয়ারি শনিবার কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ।
ই-হেলথ পয়েন্টের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব মো: শামসুল হক, এইচএইচএইচ মেডিসিন প্রোগ্রামের ম্যানেজিং ডিরেক্টর প্রিন্সিপাল এম আর করিম, ডিএমডি মার্কেটিং মো: সেলিম রেজা, ই-হেলথ পয়েন্ট ঠাকুরগাঁও শাখার ম্যানেজার মো: মোতাহার হোসেন, রংপুর বিভাগীয় প্রধান নওয়াজিস আকবর, ঠাকুরগাঁও শাখার এজিএম মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।
আয়োজক কর্তৃপক্ষ জানান, ই-হেলথ পয়েন্ট এর মাধ্যমে টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়। এছাড়াও খুব সহজে পয়েন্টের মাধ্যমে অনলাইন ট্রিটমেন্ট সার্ভিস সেন্টার (ওটিসি) সিস্টেমে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।