হোম
দর্শনীয়-স্থান

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্য।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোস্তাফিজুর রহমান, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ভৌগোলিক পরিচিতিঃ রাণীশনকৈল থানা থেকে বিছিন্ন হয়ে জন্ম নেয়া হরিপুর থানা প্রাকৃতিক বৈশিষ্ট মন্ডিত। মাত্র ৭৬ বর্গ মাইল আয়তন বিশিষ্ট উপজেলাটি পূর্বে ও পশ্চিমে দুই উপনদী কুলিক ও নাগরের মেখলা বেষ্টিত এবং ভূতাত্তিক উৎপত্তি ও গুণাগুণের নিরীখে তিস্তার পল্লী অঞ্চল হিসেবে পরিগণিত হলেও বিহারের শুষ্ক মরু অঞ্চলের সঙ্গে এর ভূ-প্রাকৃতিক সাদৃশ্য চমকপ্রদ। হরিপুরের মাটি অধিকাংশ স্থানেই বেলে এবং দো-আঁশ। আবহাওয়া নাতিশীতোষ্ণ। বনাঞ্চল নেই বলে বৃষ্টিপাত স্বল্প। রাণীশনকৈল থানা থেকে বিছিন্ন হয়ে জন্ম নেয়া হরিপুর থানা প্রাকৃতিক বৈশিষ্ট মন্ডিত। মাত্র ৭৬ বর্গ মাইল আয়তন বিশিষ্ট উপজেলাটি পূর্বে ও পশ্চিমে দুই উপনদী কুলিক ও নাগরের মেখলা বেষ্টিত এবং ভূতাত্তিক উৎপত্তি ও গুণাগুণের নিরীখে তিস্তার পল্লী অঞ্চল হিসেবে পরিগণিত হলেও বিহারের শুষ্ক মরু অঞ্চলের সঙ্গে এর ভূ-প্রাকৃতিক সাদৃশ্য চমকপ্রদ। হরিপুরের মাটি অধিকাংশ স্থানেই বেলে এবং দো-আঁশ। আবহাওয়া নাতিশীতোষ্ণ। বনাঞ্চল নেই বলে বৃষ্টিপাত স্বল্প।

বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও। আর ঠাকুরগাঁও জেলার সর্ব দক্ষিণে ভারতের সীমান্ত ঘেঁসে অবস্থান হরিপুর উপজেলার। ১৯১০ সালে রাণীশংকৈল থানা থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয় হরিপুর থানা এবং ১৯৮৩ সালে আপগ্রেড থানা হিসাবে তা উপজেলায় রূপান্তরিত হয়। ১৯৮৪ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত হরিপুর উপজেলা দিনাজপুর জেলার অধীনস্থ ছিল। ঐ বছরের ১ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও মহকুমা কে জেলা হিসেবে ঘোষণা করা হলে হরিপুর উপজেলা ঠাকুরগাঁও জেলার অন্তর্ভুক্ত হয়। হরিপুর উপজেলার আয়তন ২০১.০৬ বর্গকিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা প্রায় ১,৫৫,৭৯৮ জন। পূর্ব-দক্ষিণে কুলিক এবং পশ্চিমে নাগর নদী বেষ্টিত হরিপুরের সংখ্যাগরিষ্ঠ অধিবাসী মুসলিম। হিন্দু সম্প্রদায় ভুক্ত অধিবাসী ১২ শতাংশের কাছাকাছি। ক্ষুদ্র জাতিস্বত্তাবা নৃ-গোষ্ঠী সামান্যই, যার মধ্যে সাঁওতাল সম্প্রদায় উল্লেখযোগ্য। জলবায়ু নাতিশীতোষ্ণ, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত মাঝারী। প্রাচীন হরিপুর আরণ্যক আর অনুর্বর হলেও আধুনিক কৃষি প্রযুক্তির কারণে হালের হরিপুর উর্বর এবং সবুজের সমারোহে ভরপুর। এখানকার মাটি বেলে এবং বেলে-দোঁয়াশ। প্রধান উৎপাদিত ফসল ধান, পাট, ভুট্টা, গম এবং সরিষা। প্রাকৃতিক খাল-বিল এবং খননকৃত অসংখ্য দীঘি-পুকুরে মাছচাষ, আর উর্বর বেলে-দোঁয়াশ মাটিতে লক্ষ্য করা যায় আধুনিক আমের বাগান। শিক্ষার হার ৪২.১০, যা বর্তমানে ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যার প্রায় ৯০ ভাগ কৃষিজীবি। বাকি ১০ শতাংশের মধ্যে আছেন বিচারপতি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, বিশ্ব-বিদ্যালয়, কলেজ ও স্কুল শিক্ষক, ডাক্তার, ইন্জিনিয়ার এবং ব্যাংকার সহ বিভিন্ন পেশার মানুষ।

ঠাকুরগাঁও জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব ৬২ কিলোমিটার। উত্তর ও পশ্চিম দিকে রাণীশংকৈল উপজেলা এবং পশ্চিম ও দক্ষিণ প্রান্তে ভারতের উত্তর দিনাজপুর জেলা বেস্টিত হরিপুর উপজেলা মূলতঃ ইংরেজি অক্ষর  এল আকৃতির। সর্ব উত্তরে গেদুড়া ইউনিয়ন, এরপর ক্রমশঃ দক্ষিণে আমগাঁও, বকুয়া, ডাঙ্গীপাড়া, হরিপুর সদর এবং পূর্বে ভাতুরিয়া ইউনিয়ন। ১৯৪৭ সালের ভারতবর্ষ ভাগের পর থেকে ১৯৭৩ সাল পর্যন্ত হরিপুরে গেদুড়া, বীরগড় এবং জীবনপুর নামে ৩টি ইউনিয়ন ছিল। ইউনিয়ন গুলোকে “ইউনিয়ন বোর্ড এবং এর প্রধান কে বলা হতো “বোর্ড প্রেসিডেন্ট। ১৯৫৯ সালে আইয়ুব খান ইউনিয়ন বোর্ড কে ” ইউনিয়ন কাউন্সিল” এবং বোর্ড প্রেসিডেন্টকে “ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান ” নামে অভিহিত করে এক সামরিক ফরমান জারি পূর্বক তা বাস্তবায়ন করেন।

১৯৭৩ সালের শেষদিকে বাংলাদেশ সরকার ৩ টি ইউনিয়নকে ৬টি ইউনিয়নে বিভক্ত করে ইউনিয়ন কাউন্সিলকে ইউনিয়ন পরিষদ নামে গেজেট ভুক্ত করেন। এ সময় গেদুড়া ইউনিয়ন কাউন্সিল ভেঙ্গে ১নং গেদুড়া ইউনিয়ন পরিষদ ও ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদ, বীরগড় ইউনিয়ন ভেঙ্গে, ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদ ও ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ, এবং জীবনপুর ইউনিয়ন ভেঙ্গে, ৫নং হরিপুর ও ৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ পুনর্গঠিত হয়। উল্লেখ্য যে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর, ১৯৭৩ সালের নভেম্বর মাসে নবগঠিত ইউনিয়ন পরিষদ গুলোর নির্বাচন অনুষ্ঠিত হলে গেদুড়া ইউনিয়নে মোঃ এলাহী বকস, আমগাঁও ইউনিয়নে ডাক্তার মোঃ সফির হোসেন, বকুয়া ইউনিয়নে মোঃ কমরউদ্দীন, ডাঙ্গীপাড়া ইউনিয়নে হামিদুর রহমান চৌধুরী, হরিপুর ইউনিয়নে মোঃ আবদুল্লাহ এবং ভাতুরিয়া ইউনিয়নে মোঃ বাহাদুর হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।

হরিপুরের জমিদার ও ঐতিহাসিক জমিদার বাড়ীঃ ঠাকুরগাঁও হরিপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র এবং উপজেলা সদরের নতুন বাজার সংলগ্ন কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক হরিপুর জমিদার বাড়ী, যা স্থানীয় ভাবে হরিপুর “রাজবাড়ী” নামে অধিক পরিচিত।
দিল্লীর সম্রাট মহামতি আকবরের শাসনামলে ভূ-রাজস্ব ব্যবস্থার উন্নয়ন এবং সংস্কার কালে সর্বপ্রথম জমিদারী প্রথার উন্মেষ ঘটে। জমির খাজনা আদায়ের জন্য সমগ্র দেশকে বিভক্ত করা হয় সুবা(প্রদেশ), সরকার এবং পরগনায়।একাধিক পরগণা নিয়ে গঠিত হয় “সরকার”। হরিপুর জমিদারদের সরকার ছিল বর্তমান ভারতের উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত রায়গঞ্জ থানায় অবস্থিত “সরকার তাজপুর”। পরগণা গুলোর জমির মালিকানা দেওয়া হয় জমিদারদের। আর জমিদাররা থাকতো সরকারের অধীন। জমিদারগণ পরগনার অন্তর্ভুক্ত জমির বাৎসরিক খাজনা আদায় করে সরকারের রাজকোষে জমা দিতেন। সম্রাট কর্তৃক মনোনীত ফৌজদার বা শিকদার থাকতেন সরকারের প্রশাসন ও রাজকোষের দায়িত্বে। উল্লেখ্য যে, মোঘল আমলে বেশিরভাগ জমিদার ছিলেন মুসলমান। আর জমিদারের অধিকাংশ রাজস্ব কর্মচারী ছিলেন শিক্ষিত হিন্দু সম্প্রদায় ভূক্ত ব্যক্তিবর্গ। ফলে সরকারের সঙ্গে রাজস্ব কর্মচারীদের লেনদেনের মাধ্যমে বিশেষ যোগাযোগ ও সখ্যতা গড়ে উঠে।

১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার মাধ্যমে পূর্বের জমিদারী প্রথা বাতিল করে বৃটিশ ধাচের জমিদারী ব্যবস্থা চালু করলে মুসলমান জমিদারদের কপাল পুড়ে এবং নিম্নবর্গের রাজস্ব কর্মচারীরা রাতারাতি নতুন জমিদার বনে যায়। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে লর্ড কর্নওয়ালিস বাংলার জমিদারগণকে জমির এককালীন মালিকানা প্রদান করে স্থায়ীত্ব দেন। যা ১৯৪৭ সালের ভারত ভাগের পূর্ব পর্যন্ত বলবত ছিল।যতদূর জানা যায়, খোলড়া এবং ভাতুরিয়া পরগণা ছিল হরিপুর জমিদারীর অধীন। ফলে হরিপুর জমিদার কর্তৃক আদায়কৃত খাজনা জমা দিতে হতো “সরকার তাজপুরের” খাজাঞ্চি খানার ফৌজদার বা শিকদারের কাছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 1 hour আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 1 hour আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 22 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 24 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক