বিশ্বজিৎ সরকার রনি,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬ ১:২২ পূর্বাহ্ণ
৮ এপ্রিল ২০২৬ খ্রি. ঠাকুরগাঁও জেলা পলিশ লাইন্স মাঠে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন মো. বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও। মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এস এম ইফতেখার আহমেদ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ঠাকুরগাঁও।
এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন এবং সকলের উদ্দেশে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্যারেড শেষে পুলিশ সুপারের সভাপতিত্বে ঠাকুরগাঁও জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট বিভিন্ন বিষয়ে তাদের আবেদন নিবেদন ও প্রস্তাবনা উত্থাপন করে। পুলিশ সুপার উত্থাপিত আবেদন ও প্রস্তাবনাগুলো শুনেন এবং সংশ্লিষ্টদের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ অফিস কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, ডি আই ও-১, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় জেলার অপরাধ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভার সভাপতি ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন ও জেলা পুলিশের সকলকে তাদের নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।