admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পেনশন মেলা ২০২৫ অনুষ্ঠিত। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে আজ অনুষ্ঠিত হলো পেনশন মেলা ২০২৫, যা সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উক্ত মেলায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ সর্বজনীন পেনশন স্কিমের সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। এতে অংশ নেয় সকল তফসিলি ব্যাংক, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি দপ্তর, যারা নাগরিকদের সরাসরি সেবা প্রদান করে।
উদ্বোধনী অনুষ্ঠান, কর্মশালা, জনসাধারণ ও অতিথিবৃন্দের স্টল পরিদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সাধারণ জনগণের মাঝে রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে আগ্রহ, উৎসাহ এবং অংশগ্রহণের মানসিকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
এই মেলা সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসাবে কাজ করবে এবং এর মাধ্যমে জনগণ তাদের ভবিষ্যৎ নিয়ে আরও সচেতন ও আআত্মবিশ্বাসী হতে পারবে বলে পেনশন ভূগীরা মনে করেন।