জুলহাস উদ্দীন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ সাঃ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করা হয়েছে।
৬ সেপ্টেম্বর সকালে জেলা বিএনপি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল আলিমের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পঞ্চগড় ১ আসনের ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা মোহাম্মদ মিম খিজির, আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচচু, এডভোকেট মির্জা নাজমুল হক প্রদান।
আলহাজ্ব খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পেশ করেন আটোয়ারী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সোলায়মান আলী, তেতুলিয়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ সোহরাব আলী, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন।
এছাড়াও পঞ্চগড় ১ আসনের অধীনস্থ আটোয়ারী পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলার ওলামা দলের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আমাদের প্রিয় নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর বিভিন্ন দিক তুলে ধরে মুসলিম উম্মাকে সঠিক পথে চলার আহ্বান জানান।
বক্তারা আরো বলেছেন বাংলাদেশে কয়েকটি রাজনৈতিক দল ইসলামকে পুজি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং আগামী সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তার ন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে ব্যারিস্টার নওশাদ জমির কে বিজয়ী করার আহ্বান জানান। পরে বিষের দোয়ার মাধ্যমে আলোচনা সমাপ্তি ঘটে।