admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ শফিকুল ইসলাম রিপন, সিঙ্গাপুর থেকেঃ চারদিকে এতো মানুষের অভাব এতো আহাজারি।মাসের শেষে পাই কিছু সীমিত টাকার মায়না,হিসাব করি বসে বসে কার কত আছে বায়না। অনেক দিনের বিবির আশা এনে দিবে গয়না, মা বলে কতো দিন দেখিনা তোরে বাড়ি ফিরে আয়না। খালি হাতে কেমনে যাবো তাই মাকে বলি,মাগো বস্ ছুটি আমায় দেয়না। বোন বলে ভাই তুমি তো এতো পাষাণ ছিলেনা, কেমনে তুই বদলে গেলি এমন। ভাই বলে সে চাকরি করে টাকা জমায় নিজের ব্যাংকে,পুজি করছে বুরি বুরি।
বন্ধুরা বলে তোমার দেখা এখন আর মেলেনা, নিজের ভেতর কতো দুঃখ কেউ তো বুঝতে চাইলেনা। নিজের জন্য কিছু কিনতে গেলে আগে দেখি দাম, নিজের মাইনে অবশিষ্ট কতো টাকা আছে ইনকাম। মাসের শুরুতেই পকেট থাকে শুধু ফাঁকা, বাবা বলে তুই এখন কেমনে দেস ধোকা।
ধোকা দেইনা আমি কখনোই আসলেই বাবা মাস শেষে আমার পকেট থাকে ফাকা। কিছু কথা মন বলে মুখ ফুটে বল, চোখ বলে থাক বলিসনি এ-সব কথা আসবে চোখ জ্বল। একটা কথা সবাই কে বলে যাই আজ, ভালো নেই আমরা সবাই প্রবাসে যারা করি কাজ। চারদিকে এতো মানুষের অভাব, এতো আহাজারি এতো কষ্ট মনে হয়। মানুষগুলো পাগলের মতো এদিক ওদিকে ছুটছে।
কোথাও একটু সুখ যদি পাওয়া যেতো।
কতো ভাই যে প্রতিদিন কল দিয়ে কাকুতি মিনতি করছে একটা IPA করে দেওয়া জন্য। তাদের কষ্টের কথা শুনলে মনে হয় যে তারা কতোটা অসহায় হয়ে দেশে পরে আছে। দেশে চাকুরী নাই, ঘরে খাবার নাই,পকেটে টাকা নাই,পরিবারে অসুস্থ বাবা মা।
ছেলে মেয়ের মুখে ঠিক মতো খাবার দিতে পারছেনা আমার ভাইরা। অসহায়ের মতো এদিকে সেদিকে দৌড়াচ্ছে। কত বোন তার পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে,মানুষের হাতে পায়ে ধরে সাহায্য চাচ্ছে।
আর অন্য দিকে দালালের বাচ্চারা ফাদ পেতে বসে আসে। অসহায় মানুষগুলোকে ভালো কাজের লোভ দেখিয়ে লাক লাক টাকা নিয়ে পালাচ্ছে। পথে বসে যাচ্ছে আমার অসহায় ভাইয়েরা। কিছু সেন্টার পাগলা কুকুরের মতো হয়ে অসহায় মানুষগুলোকে টেনে হেচরে খাচ্ছে। জায়গা জমি বিক্রি করে টাকা এনে দিচ্ছে অসহায় মানুষগুলো এই জানোয়ারদের হাতে।
এই অসহায় মানুষগুলো কার কাছে যাবে? কোথায় গিয়ে বিচার চাইবে? তাহলে কি এভাবেই তাদের সপ্নগুলো মাটিতে মিশে যাবে?ও ভাইয়েরা আমার আমরা যারা এখানে আছি একটু ভালো পজিশনে আসুন না এক একজন ভাই একটি করে পরিবারের পাশে দাঁড়াই। তাদের সাহায্য না করে একটি কর্মসংস্থান করে দেই। দেখবেন আমাদের এই মহৎ চেষ্টায় অনেক গুলো পরিবার বেঁচে যাবে। আর ওরা আমাদের থেকে শিক্ষা পাবে।একদিন দেখবেন ওরাও অন্য ভাইদের সাহায্য করবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||