হোম
নির্বাচিত কলাম

চট্রগ্রামে পূর্বের জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম, স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ চট্রগ্রামে পূর্বের জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের দুই পক্ষের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টায় সংঘর্ষ শুরু হয়ে প্রায় ঘণ্টাখানেক চললে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এতে সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের কক্ষসহ ৮–১০টি কক্ষ ভাঙচুর করে আলাওল–এফ রহমান হলে অবস্থানরত বিজয়ের অনুসারীরা।এর আগে গত সোমবার মধ্যরাতে সংঘর্ষে জড়ায় এ দুই পক্ষ। জানা যায়, উপগ্রুপ বিজয়ের অনুসারীরা দুই ভাগে বিভক্ত। এক পক্ষ আলাওল হল ও এএফ রহমান হল ও অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করে। গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতের সংঘর্ষের পর উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিলো। এ ঘটনার জেরে গতকাল আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এর পর পরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপক্ষ সোহরাওয়ার্দী হলের ছাদে ও অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে মাঠে অবস্থান নিয়ে একে অপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় আলাওল হল ও এফ রহমান হলের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে প্রবেশ করে প্রভোস্টের কক্ষসহ ৮–১০টি কক্ষ ভাঙচুর করে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় উভয় পক্ষের মোট ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাত সাড়ে নয়টা পর্যন্ত উভয় পক্ষই নিজ নিজ হলের সামনে সতর্ক অবস্থানে আছে। পুলিশও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে বিজয় গ্রুপের সোহরাওয়ার্দী হল অংশের নেতা শাখা ছাত্রলীগের সহ–সভাপতি নজরুল ইসলাম সবুজ আজাদীকে বলেন, আমাদের ছেলেরা কেউ মাঠে খেলতেছিল, কেউ রুমে ঘুমাচ্ছিল। আর প্রশাসন আমাদের আশ্বাস দেওয়ায় আমরা চুপচাপ ছিলাম। এমন সময় তারা জামাত–শিবির স্টাইলে অতর্কিত হামলা চালায়। প্রভোস্টের রুম, আবাসিক শিক্ষকদের রুমসহ অনেকগুলো রুম ভাঙচুর করে। প্রশাসনের নিকট এর সুষ্ঠু বিচার দাবি করছি। আলাওল হলে অবস্থানরতদের নেতা শাখা ছাত্রলীগের উপ–আপ্যায়ন বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র মোদক বলেন, একুশের প্রথম প্রহরে আমরা শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় তারা পথ আটকে আমাদের ছেলেদের মারধর করে। পাশাপাশি ক্লাসে, খেলার মাঠেসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হল থেকে বের করে দিবে বলে হুমকি দেয়। আজ (গতকাল) তারা দেশীয় অস্ত্র নিয়ে আলাওল হলের দিকে আসলে সংঘর্ষ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ঘটনা জানার সাথে সাথেই আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সবাইকে যার যার হলে পাঠিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। গত ২০ তারিখের ঘটনায় যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা এ ঘটনা নিয়েও খতিয়ে দেখবে। দোষীদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এর আগে আলাওল হলে রুম দখলকে কেন্দ্র করে গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১ টার দিকে সংঘর্ষে জড়ায় এ দুই পক্ষ। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয় বলে জানা যায়। অপরদিকে ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর নির্মল কুমার সাহাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে। এতে সদস্য হিসেবে আছেন আলাওল হলের আবাসিক শিক্ষক ড. মো: মাসুদ আল কামাল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 17 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক