হোম
আন্তর্জাতিক

গ্রিসে ট্রেন দুর্ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ নিহত বেড়ে ৫৭ 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মার্চ, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিয়জ ডেক্সঃ গ্রিসের উত্তরাঞ্চলের লারিশা শহরের কাছে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৫৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে এ দুর্ঘটনার পেছনে ‘সরকারি সেবা খাতের বেহাল’ অবস্থা দায়ী বলে স্বীকার করেছে গ্রিস সরকার। এরই মধ্যে বিক্ষুব্ধ জনতা সড়কে নেমে পড়েছে।গ্রিস সরকার বলছে, দেশের রেল প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে বেহাল। রেলপথের সমস্যার কথা সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন। তাঁরা বেহাল রেলপথ সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার কথাও স্বীকার করেছেন।
গ্রিস সরকারের মুখপাত্র জিয়ান্নিস ওইকোনোমো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, ‘আমরা সবাই এই দুঃখজনক ঘটনায় মর্মাহত। এই ঘটনা আমাদের শারীরিক ও মানসিকভাবে ভেঙে দিয়েছে। সারা দেশে এর ক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এটা নিয়ন্ত্রণ করা কঠিন, বিশেষ করে এখন।
ওইকোনোমো আরও বলেন, ‘উদ্ধারকারী দলগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওয়াগনগুলোতে উদ্ধারকাজ আবার শুরু করেছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ এবং রেল প্রকল্পগুলো বাস্তবায়নে বিলম্বের কারণগুলো খতিয়ে দেখবে। বিক্ষোভকারীরা বুধবার (১ মার্চ) সন্ধ্যায় এথেন্সে রেল কোম্পানির অফিসগুলোতে ঢিল ছুড়েছে। পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গ্রিসের থেসালোনিকিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রেল ও মেট্রোর কর্মীরা ধর্মঘটে নামেন। একটি বিবৃতিতে হেলেনিক ট্রেন পরিষেবাগুলো ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। রেলপথের প্রতি গ্রিস সরকারের অবহেলার কারণেই টেম্পেতে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

গ্রিসের দীর্ঘস্থায়ী ঋণ সংকটের কারণে বেসরকারিকরণ অনেক সরকারি সেবার মধ্যে হেলেনিক ট্রেনও ছিল। এরই মধ্যে গ্রিসের এক ম্যাজিস্ট্রেট এ ঘটনার জরুরি তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার রেলপথটি লাখ লাখ বিদেশি পর্যটক ব্যবহার করেন। এসব রেলপথ অপর্যাপ্ত সংকেত দিয়ে পরিচালিত হয়। রেলপথের কর্মচারীদের ফেডারেশন এসব অভিযোগ করেছেন। সেসব টিভিতে দেখানো হয়েছে।
এদিকে কর্মীদের ক্ষতিগ্রস্ত ওয়াগনগুলো সরানোর জন্য বিশেষ কাটিং মেশিনের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে। গত মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটের দিকের এ দুর্ঘটনার সময় বেশ কয়েকজন শিক্ষার্থী ট্রেনের রেস্তোরাঁ কামরায় জড়ো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আরেকটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে এই ওয়াগনটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই শিক্ষার্থীরা তিন দিনের সাপ্তাহিক ছুটির পর গ্রিসের রাজধানী থেকে থেসালোনিকিগামী রাতের ট্রেনে উঠেছিল। জরুরি উদ্ধারকর্মীরা বলেছেন, সংঘর্ষের পর বিস্ফোরিত হওয়া সামনের দুটি কামরার আশপাশের তাপমাত্রা ১ হাজার ৩০০ সেলসিয়াস ছাড়িয়ে গিয়ে থাকতে পারে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
খুলনা 2 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 23 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 2 days আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 2 days আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 3 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 3 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক