হোম
নির্বাচিত কলাম

গাইবান্ধায় শিক্ষা অফিসার মাহমুদ হোসেনের বিচারের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএস বিদ্যুৎ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিকের সাড়ে এগারো হাজার বই চুরির ঘটনায় শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলসহ জড়িতদের বিচারের দাবিতে ঝাড়ুসহ বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সচেতন নাগরিক সমাজের আয়োজনে পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন উপজেলা পরিষদ চত্তরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা বই চুরির ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসন মন্ডলকে দায়ি করে তার ছবি সম্বলিত পোস্টার ঝাড়ু দিয়ে পেটানোর পর আগুন ধরিয়ে দেয়।
এরপর সেখানেই প্রতিবাদ সভায় বক্তারা বই চুরির ঘটনায় মাধ্যমিক অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানসহ তিনজনের নাম উল্লেখ করে মামলার ঘটনাটি নাটকিয় দাবি করেন। বক্তাদের অভিযোগ, বই চুরির এই ঘটনায় শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল পরোক্ষভাবে জড়িত। তার পরিকল্পনায় এসব বই চুরির ঘটনা ঘটলেও দায় এড়াতে উল্টো তিনিই বাদি হয়ে থানায় মামলা করেন। সুন্দরগঞ্জে শুধু এবারেই সরকারি বই চুরির ঘটনা ঘটেনি। এরআগে ২০১৭ সালেও সরকারি বই চুরির ঘটনায় মাহমুদ হোসেন বাদি হয়ে মামলা করলেও পরবর্তীতে রফাদফায় জড়িতরা পার পেয়ে যায়। বক্তারা আরও বলেন, ২০১৩ সালে যোগদানের পর থেকে মাহমুদ হোসেন নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। তার এসব দুর্নীতির ঘটনায় ফুঁসে উঠেছেন শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। অবিলম্বে বক্তারা উচ্চতর তদন্ত করে বই চুরির ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেনকে মামলায় অর্ন্তভুক্ত করে গ্রেফতারের পাশাপাশি চাকরি থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় আগামিতে আরও বড় কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা।
ঘন্টাবাপী সভায় বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ সচেতন নাগরিক সমাজের সভাপতি প্রভাষক মাসুদুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, উপজেলা জাসদের সাবেক সভাপতি মুসলিম আলী মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীরেন সরকার মিন্টু, পৌর আঅয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া।
উল্লেখ্য, গত রবিবার (১৫ জানুয়ারী) রাতে সুন্দরগঞ্জ থেকে পাচার করা ট্রাকভর্তি বইগুলো আটক করে যমুনা সেতুর পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক শ্যামল, তার ভাই রাসেল ও অফিস সহকারি মাজেদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পাচার করা ট্রাকভর্তি প্রায় সাড়ে ১১হাজার বইয়ের অনুমানিক বাজার মুল্য পাঁচ লাখ টাকা। মাধ্যমিক পর্যায়ের ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির এসব বই বিনামূল্যে বিতরণের জন্য মজুদ ছিলো। এ ঘটনায় পরদিন সোমবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল। মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোখলেছুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 4 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক