মিঠু মিয়া || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে সোমবার (১৪ জুলাই) নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। ”জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার শর্মিষ্ঠা রাণী বর্মণ ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান।
জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||