হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জুন, ২০২২ ১০:০০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধিঃ অনিয়ম,দূর্নীতির অভিযোগের বোঝা মাথায় নিয়ে বহাল তবিয়তে কুড়িগ্রামের রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন। তার বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি,নিয়োগ বাণিজ্য,স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য গোপন, বিদ্যালয়ের দোকান পজিশন ও পুকুর লিজ,অর্থ,আদালত অবমাননা,বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বিল উত্তোলন ও তদন্ত টিম গঠনসহ ব্যাপক আত্মসাৎ অনিয়ম দূনীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি অর্ধ বার্ষিক পরীক্ষায় অতিরিক্ত পরীক্ষার ফি আদায়ের প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেও কোন ফল পায়নি শিক্ষার্থীরা।

সার্টিফিকেট জালিয়াতি ও নিয়োগঃ জানা গেছে ১৯৯৩ সালের ১১ জানুয়ারী জাউনিয়ারচর জুনিয়ার হাই স্কুলের (আই,এসসি) জুনিয়র সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপত্র গ্রহন করেন। একই সালের ১২ জানুয়ারী যোগদান করেন আজিম উদ্দিন। তিনি তখন রাজীবপুর কলেজে দ্বাদশ শ্রেণীর নিয়মিত ছাত্র হিসেবে অধ্যায়নরত। পরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১৯৯৩ সালে জুলাই মাসে। ওই পরীক্ষার ফল প্রকাশ হয় ৬ অক্টোবর ১৯৯৩ সালে। অভিযোগ রয়েছে ফল প্রকাশের আগেই জুনিয়র সহকারি শিক্ষক পদে জাউনিয়ারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯৫ সালে এমপিও ভুক্ত হন।

একইভাবে সেখানকার ইনডেক্স (২৫৯৫৯৫) নম্বর ব্যবহার করে,রাজীবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০১০ সালের ১ ফেব্রুয়ারী এ্যাডহক কমিটির মাধ্যমে নিয়োগপত্র গ্রহণ ও যোগদান করেন এবং রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও ভুক্ত হন তিনি, নিয়মিত ছাত্র হিসেবে জামালপুর জেলাধীন ইসলামপুর বেসরকারী ডিগ্রী কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নভেম্বর/১৯৯৫ইং থেকে ফেব্রুয়ারী/১৯৯৬ ইং সালে চাকুরীরত অবস্থায় নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষা দিয়ে বি,এ পাসের এ অর্জন সনদ অবৈধ। এবিষয়ে রাজীবপুর উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার জিহাদী ২০২১ সালের ১৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,শিক্ষা ভবন,ঢাকা-মহা পরিচালক বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ২০২২ সালের ১ ফেব্রুয়ারী প্রধান শিক্ষক আজিম উদ্দিনের বিরুদ্ধে সরেজমিনে তদন্তের জন্য একটি তদন্ত টিম গঠন করেন। ২০২২ সালের ২৪ মার্চ অভিযুক্ত আজিম উদ্দিনের সাক্ষাতকার গ্রহন করেন উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রংপুর অঞ্চল। বর্তমানে ওই তদন্তের প্রতিবেদনটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মহাপরিচালকের কার্যালয় রয়েছে।

পুকুর ও পজিশন লিজঃ ২০১০ সালে বর্তমান প্রধান শিক্ষক আজিম উদ্দিন ৩.৫০ একর জমির পুকুরটির সংলগ্ন পজিশন ৬০ টি দোকানের মধ্যে ৪০টি দোকান প্রতিটি ৪০ হাজার করে মোট ১৬ লাখ টাকায় লিজ প্রদান করেন। কিন্তু বিদ্যালয়ের একাউন্টে জমা না করে নয় ছয় করেন। বলাবাহুল্য ২০১৭ সালে বিদ্যালয়টি সরকারিকরণের নিমিত্তে যখন বিদ্যালয়ের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি, ডিড অব গিফ্ট,এর মাধ্যমে লিখে দেওয়া হয় তখন অত্যান্ত চাতুরতার সহিত প্রধান শিক্ষক উক্ত ৬০ টি দোকান ও পুকুরটির তথ্য গোপন করে রেখেছেন। এমনকি প্রধান শিক্ষক আজিম উদ্দিন নিজের পছন্দমত ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে গোপনে পুকুর লিজ দিত এবং ওই অর্থ নিজেই আত্মসাৎ করেন। অভিযোগে আরো উল্লেখ্য রয়েছে পুকুরটির লিজমূল্য ছিল প্রতি বছরের জন্য ২ লক্ষ টাকা হিসাবে ১৩ বছরে মোট ২৬ লক্ষ টাকা। এই অর্থের কোনো হিসেব নেই তার কাছে। বিদ্যালয়ের মার্কেটের ভাড়া ও পুকুর লিজের টাকা স্কুল ফান্ডে না দিয়ে প্রধান শিক্ষক আত্মসাৎ করেন।

৪ জন কর্মচারিকে ভুয়া নিয়োগ: রাজীবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন দীর্ঘদিন (২০১৫ সাল থেকে আজ অবধি) যাবৎ নিয়োগবিহীন পাঁচ ব্যক্তি মোঃ যুবরাজ, মোঃ মনোয়ারুল ইসলাম, মোঃ নাহিদ হাসান, মোঃ মিজানুর রহমান এবং মোছাঃ বিদ্যা বেগম এর নামে বেতনের জন্য ভুয়া বিল তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে উত্তোলন পূর্বক আত্মসাৎ করে আসছেন অপর দিকে অত্র বিদ্যালয়ে পাঁচজন মধ্যে মনোয়ারুল ইসলাম ব্যাতিত বাকী চার ব্যক্তির একজনেরও নিয়োগের অনুকুলে নিয়োগবিজ্ঞপ্তি, কমিটির রেজুলেশন, নিয়োগ পরীক্ষার ফলাফল, নিয়োগপত্র কিংবা যোগদানপত্র কোনো কিছুই হাতে নেই। অথচ বছরের পর বছর ধরে এভাবে ভুয়া বিল বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করে আসছেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন আরও উল্লেখ্য যে, খন্ডকালীন শিক্ষক-কর্মচারিদের জুন/২০২১ এর বেতন ভাতার টপসীটে উল্লেখিত ১নং ক্রমিকে বর্ণিত ব্যক্তি মোঃ যুবরাজকে, কম্পিউটার শিক্ষক, পদ দেখিয়ে বেতন করা হয়েছে। অথচ ওই পদে এক জন এমপিওভুক্ত শিক্ষক জেসমিন জাহান কর্মরত আছেন।

২নং ক্রমিকে বর্ণিত সহকারি শিক্ষক মোঃ মনোয়ারুল ইসলাম (সামাজিক বিজ্ঞান, বিধি সম্মতভাবে নিয়োগ প্রাপ্ত, সরকারিকরণে তার পদ সৃজন হয়েছে) তাকে অফিস সহকারি কাম কম্পিউটার পদ দেখিয়ে ভুয়া বিল করা হয়েছে, ওই পদে আঃ সাত্তার নামে একজন এমপিওভুক্ত কর্মচারি কর্মরত আছেন। এই ব্যাপারে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক বৃন্দ তৎকালীন ইউএনও বরাবর ১০/০৭/২০২১ইং তারিখে একটি অভিযোগ পত্র দাখিল করেন। এর প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে ইউএনও মহোদয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টীম গঠন করেন এবং কমিটিকে তাদের দায়-দায়িত্ব বুঝিয়ে দেন।

কিন্তু প্রধান শিক্ষক আজিম উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব এর যৌথ ষড়যন্ত্রে ওই তদন্ত কার্য অগ্রসর হতে পারেনি এবং দীর্ঘ নয় মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক সাংবাদিককে বলেন, নিয়োগবিহীন চার কর্মচারিকে প্রধান শিক্ষক আজিম উদ্দিন তার পারিবারিক কাজে ব্যবহার করে থাকেন। তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে রাজীবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন, তৎকালীন ইউএনও স্যার রাজীবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের বিরুদ্ধে নিয়োগবিহীন পাঁচ ব্যক্তির নামে ভুয়া বিল উত্তোলন ও টাকা আত্মসাৎ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে চুরি,মাদক,অবৈদ্ধ ও অপকর্ম কারীর বাবা এবং চোরের কাছ থেকে
আইন-বিচার 7 hours আগে

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার-৪।
অপরাধ 7 hours আগে

পলাশবাড়ীতে মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে
আইন-বিচার 12 hours আগে

আন্তর্জাতিক নারী দিবস পীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা।
আন্তর্জাতিক 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের ফিলিং ষ্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করা হয়েছে।
রংপুর 18 hours আগে

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 1 day আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 1 day আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 2 days আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক