হোম
অপরাধ

কুড়িগ্রাম রাজারহাটে ডাংরারহাট আজিজিয়া মাদ্রাসায় অনিয়মের অভিযোগ।

ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় আয়া পদে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাকরি প্রত্যাশীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২ জানুয়ারি পরীক্ষা গ্রহণের জন্য প্রবেশপত্র প্রদান করা হয়েছে।

অভিযোগ উঠেছে, নিয়োগ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নিজস্ব ল্যাপটপ সঙ্গে নিয়ে আসতে নির্দেশ দিয়েছে। চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে এ ধরনের শর্ত অস্বাভাবিক হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসাটিতে আয়া পদে নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষার আগে প্রার্থীদের জানানো হয়-পরীক্ষায় অংশ নিতে হলে প্রত্যেককে ল্যাপটপ সঙ্গে আনতে হবে।

বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। আয়া পদে আবেদনকারী শিফালী বেগমের স্বামী মাইদুল ইসলামসহ একাধিক প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন,আয়া পদের পরীক্ষায় ল্যাপটপ আনার নির্দেশে আমরা বিস্মিত। এতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, নিয়োগ প্রক্রিয়ায় এ ধরনের অস্বাভাবিক শর্ত সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এদিকে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়েছেন নৈশপ্রহরী পদে আবেদনকারী আনিসুর রহমান আনাস এবং অফিস সহায়ক পদে আবেদনকারী সবুজ রানা। তারা অভিযোগ করেন, যে পদের জন্য আবেদন করা হয়েছিল, সেই পদের প্রবেশপত্র না দিয়ে ভিন্ন পদের প্রবেশপত্র ইস্যু করা হয়েছে, যা বড় ধরনের জালিয়াতির শামিল।

এছাড়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষের যোগসাজশে একাধিক প্রার্থীর কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আর্থিক লেনদেন করা হয়েছে বলেও তারা দাবি করেন। আরেক আবেদনকারী সোহাগ হোসেন বলেন,
আমি আবেদনপত্রে আমার পূর্ণ নাম, সোহাগ হোসেন, উল্লেখ করলেও প্রবেশপত্রে শুধু, হোসেন, লেখা হয়েছে। এটি আমার সঙ্গে প্রতারণার শামিল। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল জব্বার জানান, নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়ে তাকে মাদ্রাসা কর্তৃপক্ষ অবগত করেনি। মাদ্রাসার অধ্যক্ষ সহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 12 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 14 hours আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী ও স্ত্রী
অপরাধ 2 days আগে

দিনাজপুর মেডিকেলে কলেজ হাসপাতালে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রদলের হামলা।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৮ভরি স্বর্ণালংকার ও প্রায় ৫
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক