হোম
নির্বাচিত কলাম

কালিরহাট বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন কর্মচারীদের বাদ দিয়ে গোপনে নিয়োগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট কালিহাট বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করলেও বেতন মঞ্জুরি কমিশনের আওতাভুক্ত হবার পরে তাদেরকে বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগ দেবার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালিরহাট উচ্চ বিদ্যালয়ে।

নিয়োগপ্রাপ্ত তিন কর্মচারীকে বাদ দিয়ে অবৈধভাবে নতুন নিয়োগে ৪০ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। ভুক্তভোগীরা এ নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ ও সাজানো নিয়োগ বলে দাবি করেছেন।

বিদ্যালয়টিতে ২০০০ সালে সোমনারায়ণ গ্রামের অনিল চন্দ্র বণিক (নৈশপ্রহরী), আবদুল মতিন (ঝাড়ুদার) ও সুরুজ্জামান সরকার (এমএলএসএস) নিয়োগ পান। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হয়। কিন্তু উচ্চ মাধ্যমিকে এমপিওভুক্ত না হওয়ায় তারা দীর্ঘদিন সুবিধাবঞ্চিত অবস্থায় মানবেতর জীবনযাপন করে আসছিলেন। ২০২১ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ কর্মচারীর নতুন পদ সৃষ্টি হয়। সে অনুযায়ী আগের নিয়োগপ্রাপ্ত ওই তিনজনের এমপিওভুক্তির সুযোগ সৃষ্টি হয়। তবে প্রধান শিক্ষক তাদের কাছে বিষয়টি গোপন রাখেন।

প্রধান শিক্ষক তাঁর ভাই রুহুল আমীনকে সভাপতি, নুর ইসলামকে প্রতিষ্ঠাতা সদস্য ও আত্মীয় আবদুর রফিককে দাতা সদস্য দেখিয়ে গোপনে পরিচালনা কমিটি গঠন করেন। এরপর আগের নিয়োগপ্রাপ্ত ওই তিন কর্মচারীকে নিয়মবহির্ভূতভাবে অব্যাহতি দিয়ে নতুন করে আয়া পদসহ চারটি পদে অপ্রচলিত পত্রিকায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

নীতিমালা অনুযায়ী কোনো কর্মচারী বিদ্যালয়ে দীর্ঘদিন অনুপস্থিত থাকলে পরপর তিনবার নোটিশ দেওয়া হবে। তারা জবাব না দিলে একজন সরকারি কর্মকর্তার নেতৃত্বে তদন্ত করতে হবে। প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে অনুপস্থিত কর্মচারীদের রেজুলেশনের মাধ্যমে অব্যাহতি দিতে হবে। এসব বিধিবিধান অনুসরণ করা হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নিয়োগের বিষয়টি জানাজানি হলে ২৫ জানুয়ারি আগের নিয়োগপ্রাপ্ত তিনজন ও তাদের স্বজনরা বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান।

এ সময় ডিজির প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এলাকা ত্যাগ করেন। পরে অবৈধ ও সাজানো নিয়োগ বাতিল করে আগের নিয়োগপ্রাপ্তদের বহাল রাখার দাবিতে রোববার ভুক্তভোগীরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন।আগের নৈশপ্রহরী পদে নিয়োগপ্রাপ্ত অনিল চন্দ্র জানান, বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে দেড় একর জমি বিক্রি করে লক্ষাধিক টাকা দিয়ে নিয়োগপত্র নিয়েছেন। দীর্ঘদিন বেতন-ভাতা দেওয়া হয়নি। তাদের দু’বার শোকজ করা হয়েছে। এরপর আর কিছুই জানানো হয়নি। সুতরাং নতুন নিয়োগ অবৈধ।

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ।কালিরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি রুহুল আমিন বলেন, আগের নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না। তাদের দুবার শোকজ করা হয়েছিল। জবাব না পেয়ে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিজির প্রতিনিধি ও কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নবাব আলী বলেন, আগের নিয়োগপ্রাপ্ত কর্মচারীর পদে পুনর্নিয়োগ পরীক্ষার বিষয়ে জানা ছিল না। একই কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রব। তাঁর ভাষ্য, শূন্যপদে আগের নিয়োগপ্রাপ্ত ব্যক্তি থাকার বিষয়টি জানা থাকলে তিনি নিয়োগ বোর্ডে অংশ নিতেন না।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম মুঠোফোনে বলেন, আমি ঢাকায় এসেছি অভিযোগ তদন্তের দায়িত্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব মুঠো ফোনে বলেন জেলা থেকে তদন্তের নির্দেশনা পেয়েছি শীঘ্রই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক