admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ
না আমি কোনদিন ইচ্ছাকুড়ি হতে চাইনি,
অগ্রহায়ণ আব্দারি কুয়াশায় রেখেছিলাম ইচ্ছাগুলোকে,
অর্ধনগ্ন চৌকাঠ রাতের হিজলে হাত রেখে দিয়েছে
তার উজার দেহদায়, নক্ষত্রের সাথে তারাও জ্বলে অনাদিঅনাদ্যে
রঙ-রূপ-বর্ণ-হাসিহাসি গন্ধ-ধূসর চোখ,
তার শাখায় হয়তো নেই ,
নেই সেই ডানা ক্ষয় নদীর কল্পগুঞ্জন,
উঠান-সমুদ্রের বুকে বিলীন মেয়েটে অবক্ষয়ের উপকথা,
তথাপি এই ক্ষিরোদ চাঁদ,
জ্যোৎস্নারোদ্দুরে ঢেকুরে দিয়েছি আধো-আধো ছোঁয়া,শিশির কার্নিশ ভেদে
ওরা উড়ে যায় ওরা, সবুজ বসন্ত পৌষের শেষ পার্বণে।