admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪ ১:১৩ পূর্বাহ্ণ

মানুষ গড়ার পাঠশালায়
রক্ত কেনো? জবাব চাই,,,ভাইবোনেরা সব রাস্তায় আজ খাচ্ছে মার, হচ্ছে লাশ,,,,প্রশাসন, কোথায় তোর নৈতিকতা?কোটায় ঢুকে বন্ধ গলা।
প্রশ্ন ফাঁসের ক্যাডার তোরা
তোদের আবার কিসের লজ্জা?
মেধাবী সন্তানেরা পরাজয় মানে না
জীবনের সাথে যুদ্ধ করেই
আজ তারা যোদ্ধা।
যে ছেলেরা শহীদ হলো আজ
ছেলেটা যদি তোর হতো,
করতি বুকে অস্ত্র তাক?
যার হারাচ্ছে বুঝছে সে
তুই বুঝবি কচু রে,,,,
বুদ্ধিজীবীরা সবাই চুপ কেনো?
কন্ঠ বুঝি ধরেছে চেপে?
সমাজ পতিরা যখন বন্ধ রাখে মুখ,
তখন গর্জে উঠে জনগণের বুক,,,,
মেধার হোক মূল্যায়ন
কোটা সংস্কারে বন্ধ হোক আন্দোলন।
মানুষ গড়ার পাঠশালায়
রক্ত কেনো? জবাব চাই,,,,
যুদ্ধ করে দেশ কিনেছি
দেশটা কারোর একার নয়।