admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১:৩৮ অপরাহ্ণ
একটা বসন্ত আসে
আর চলে যায়…
গাছের পাতা সবুজ হয়
আবার ঝরে যায়…
অথচ, আমার হৃদয়ের গহ্বরে
কোনো ঋতু পরিবর্তন নেই।
তোমার ঋতুর স্পর্শ যবে থেকে সবুজ ছোঁয়া দিয়েছে..
তবে থেকে আমার হৃদয় সিন্দুকে শুধুই চির বসন্ত।
অন্য ঋতুগুলো জন্ম জন্মান্তর ধরে অনন্ত প্রতীক্ষায়।