admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২১ ৭:৩৮ অপরাহ্ণ
এভাবেই থাকো মন খারাপের অলি গলি ঘুরে…
একটু একটু করে ফাঁকা রাস্তায় কিছু কুহেলিকার আবরণ মেখে..
চ্যাংড়াবাঁধা মোড়, জামালদহ হয়ে ঘুঘুমারি ঘুরে আবার তোমার কাছে…
আমার প্রিয় দিনহাটাতে…
এখানে এখনো আকাশে অহেতুক জটিল বিস্রুত কবিতা নেই…
সবটাই সহজ, সরল – দুর্বোধ্য কিছু নয় আধুনিকতার নামে …
মন ছুঁয়ে থাকা একটা কি যেন শুধু স্বপ্ন দেখায় ঘুমের নামে..
আমার কোয়ার্টারের সামনে নিয়ন লাইট মাখানো এক ফালি রাস্তায় কে যেন দাঁড়িয়ে থাকে একাকী..
অনেকটা নীতার মত…
কিন্তু নীতা নয়।