admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ
আজ তোমার ছবি আঁকলাম,
এক কবিতায়!
তুমি যেন এক আনমনা দিগবালিকা-।
শাপলা ফুল তোলা গ্রামের চাষী বউ,
লক্ষীর পাঁচালি-পড়া বোষ্টমী দিদি,
হয়তো বা বোরখা-পড়া রুকসানা…..!
আসলে তুমিময় কবিতাই তোমার ছবি,
তুমি আছো কবিতা হয়ে জীবন-ক্যানভাসে!
কবিতার ভাষা তোমার নীরবতা,
কবিতার ছন্দ খাঁচার পাখির সুর!
কবিতা থাকল ঝরাপাতায়,
শুনতে পারছ কি,অব্যক্ত প্রেমের গান?