admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ জুন, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
গাছকে বাঁচাতে হলে
গাছ কেটে কাগজ তৈরি করে
তাতে লিখে রাখতে হয় না
সমীকরণ
গাছের পাশে
আরো একটা গাছ লাগাও
দেখো
কি সুন্দর ভ্রাতৃত্ববোধ বেড়ে উঠছে
যদিও
ব্যক্তিগত সম্পর্ক বুঝতে গেলে
পড়তে হয় না বই
আকাশের দিকে তাকালেই
ডালাপালারা হাত ধরাধরি করে আছে
মাটি খুঁড়ে নিলে
প্রিয়জনদের স্মাকর মন্দিরের ভিতের পাশে
তাদের শিকড় পাওয়া যাবে
গাছকে বাঁচাতে হলে
শুধু একটি গাছ লাগাও।।