admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
কোন বালিকা যাচ্ছে ছুটে
নতুন আলোর খোঁজে
বৈশাখ ঝড় আসলো বলে
চক্ষু যে তার বুজে।
রং তুলিতে রং দিয়ে সে
আঁকছে আল্পনা
চিত্রশিল্পীর কারুকাজে
হয় যে লাল কণা।
মন আকাশে উড়ছে যে তার
মন পবনের ঘুড়ি
উড়ছে যে তার শাড়ির আঁচল
উড়ছে যে মন কুঁড়ি।
আপনার কবিতা বা লেখা প্রকাশিত করতে আমাদের সাথে যোগাযোগ করুনঃ ০১৭১১৭১৫৮৪৯