admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
চলো আজ আকাশপথে ঘুরে আসি,
আকাশের নীচে এই পৃথিবীর খেলা দেখব!
সব কত ক্ষুদ্রাতিক্ষুদ্র……
মানুষগুলোর পিপীলিকার মতো লড়াই দেখা যাবে!
সূর্য ডোবার পালা শুরু হলেই আকাশ দেখব,
ছায়াপথ বরাবর হেঁটে গেলেই হয়তো চলে যাওয়া মানুষগুলোর পায়ের চিহ্ন পেয়ে যাব!
এই শুনছ,আমি কিন্তু মা-বাবার পায়ের চিহ্ন জড়িয়ে ধরব!
মনে আছে তাঁদের পায়ের চিহ্ন,
আজও বুকে বয়ে নিয়ে চলেছি!
ভোর হলেই সূর্যস্নাত আকাশপথে জীবনের তুলি দিয়ে কবিতা আঁকব….
হ্যাঁ,কবিতাও আঁকা যায় গো!
তোমাকে রং দিতে হবে ওষ্ঠদ্বয়ের নির্যাসে,
তোমাকে ছন্দ দিতে হবে ভালবাসার সুরে!
ঐ দেখো,আকাশে মেঘ করেছে…
তাড়াতাড়ি চলো!