admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
নীলাভ ব্যথিত দুই চোখে যেন শত শতাব্দীর অন্ধকার,
যে নারী এসে ডাকলো আমায় খুঁজেছি আমি তারে-
সন্ধ্যায় নদীর জলে, জোনাকির দেহে, বাঁকা নীল চাঁদে।
কত শতাব্দী আমি তোমাকে দেখিনা-
আমাকে খুঁজনা বৃথা।
যে দিকে তাকাবে তুমি পাবে স্নেহে আর্দ্র চোখ,
আর পৃথিবীর প্রিয় ফুসফুস ! আমার হৃদয়।
হে অমেয় বাতাস; ক্ষমা কর ,ক্ষমা চাই-
তুচ্ছ লোভে আমি ভাঙিনি অরণ্যের গাঢ় নীরবতা।
আজ বুকের বাপাশে ব্যাথা সুদূর -
শৈশবের জন্য !
আমি রোপন করিনি তাকে,
আরণ্যক শোভার জগতে।
দীর্ঘ প্রতীক্ষার কাল:
হু হু বাতাসের সঙ্গে নিস্তব্দ প্রহর;
এক অচেনা আবেগের ভার।
এক পরিপূর্ণ নারীর জন্য আমি অপেক্ষা করছিলাম,
বুকে টনটনে ব্যথা নিয়ে কোন এক মধ্যরাতে।
তুমি আসবে সেই প্রহরের অপেক্ষায়–
আজও আমি আছি।