admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১০ অপরাহ্ণ
বাংলা ভাষা ভাললাগা,
বাংলা ভাষা হৃদয় –
বাংলা ভাষা অতি আপন,
বাংলা ভাষা প্রাণময়!
বাংলা ভাষা অন্তরের,
বাংলা ভাষা উচ্ছ্বল –
বাংলা ভাষা মিষ্টিমধুর,
বাংলা ভাষা ঝলমল!
বাংলা ভাষা বরাক উপত্যকা,
বাংলা ভাষা একুশে –
বাংলা ভাষা রক্তঝরানো,
লড়াইয়ের ক্যানভাসে!