admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মে, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
নদীতে ভেসে যাওয়া লাশেরও মূল্য আছে, তাই শকুন ওড়ে আকাশে…
শোক সভার অবকাশ নাই, তাই গণচিতা জ্বলে দাউদাউ করে…
শুধুই সেই মেয়েটি চোখ মোছে আকাশের দিকে চেয়ে, নীরবে..
শেষ দেখা হয়নি যে মৃত শরীরের,
ভাইরাস বেঁচে ছিল তখনো সেখানে..
বাঁচতে চেয়েছিল ভাইরাসও…
যেভাবে সে বাঁচতে চেয়েছিল প্রেমিকের ভেতরে, তার ফুসফুসে কিম্বা হৃদয়ে..
তার আগেই ঢুকে গেল সতীন করোনা…
নিয়ে গেল সবকিছু, যত অধিকার..