admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
প্রেম তুমি কি?
আকাশের সীমানা ছাড়িয়ে ভালোবাসার উপমা
নাকি বুকের ভিতর সাগরের উত্তাল হয়ে ওঠা ঢেউ ।
অথবা সবুজ অরন্যে প্রকৃতির সাথে তুলোনা।
প্রেম তুমি কি?
প্রেমিকার কানের ঝুমকো
নাকি পায়েলের রিনিঝিনি?
অথবা চোখের কাজলে লেপ্টে রাখা প্রেমিকের নাম?
প্রেম তুমি কি?
প্রেমিকার চুলের গন্ধে হারিয়ে যাওয়া মন
নাকি হাতের লাল রেশমী চুরির সাথে আলাপন?
অথবা শাড়ির কুচির ভাজে খুঁজতে থাকা প্রেমিকার শরীর ?
প্রেম তুমি কি?
প্রেমিকের বুক পকেটে থাকা নীল খাম চিঠি
নাকি প্রেমিকার অপেক্ষায় থাকা প্রহর?
অথবা প্রেমিকের হাতের জ্বলন্ত সিগারেট ?
প্রেম তুমি কি?
নিশি রাতে ফোনের অপেক্ষায় থাকা প্রেমিক-প্রেমিকা
নাকি ফুচকা আর চায়ের কাপে মিশে থাকা প্রেম?
অথবা বন্ধ দরজার ওপারে নষ্ট ভালোবাসা?
প্রেম তুমি কি দুটি মনের মিলন সন্ধি
নাকি দুটি আত্মার মিলনে সৃষ্টি?
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||