admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জুলাই, ২০২১ ৪:২২ অপরাহ্ণ
ভেজা চুলের জলের ছিটায়
ঘুম ভাঙলো পেচার
চোখ খুলেই তাকিয়ে দেখে
চায়েরকাপ সঙ্গে উপহার,
নব বধু নতুন সাজে
দাঁড়িয়ে পেচার ঘরে
ঘোমটা টেনে লাজুক মুখে
চাইছে আড়ে আড়ে,
তাইনা দেখে পেচার পরাণ
উদ্দুস উদ্দুস করে
বলছে পেচা জড়িয়ে তারে
ছিলা কি করে?
এতকাল আমায় ছেড়ে দুরে ,
” ওগো লক্ষ্মীরুপা বউ আমার
রহো অন্তরের গভীরে”।