admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
হেমন্তের বিকেলের ডিম রাঙা সূর্য্য
পাইন বনের ওপারে দীর্ঘ ছায়া ফেলে
সমুদ্রের জলের আয়নায় মুখ দেখে ।
তখন নিঃস্তব্ধতা, কচি পাতার ঘ্রাণ,
কালপুরুষের দীর্ঘ ছায়া আকাশ পারে
ম্লান হয়ে আসে ধূসর বিকেল পেরিয়ে ।
দূরে বৃহৎ গাংচিলের ডানার শব্দ
পতঙ্গদের কান্নার মত ক্রমশঃ বিস্তৃত হয় ।
জলপাই রঙের মেঘ আকাশে ভাসমান ।
সে তখন এসে মৃদু স্বরে ডাকল আমায়
ভাসমান দুটি চোখ সাঁঝের আলোয় মলিন ।
বলল, মেঘমালা, তোমায় নিয়ে যাব বহুদূর ।