admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
নীরবতার সরঞ্জাম ছেড়ে
তোমার কাছে এসেছি,
ফিরিয়ে দিও না
ভালোবাসা একই রেখো ।
যে ভালোবাসায় কান্না ধোয়া জল
অমনি সাগরে গিয়ে মেশে,
এক পশলা বৃষ্টি হয়ে
সেই ভালোবাসায় ভরিয়ে রেখো ।
একদিন সব জল বাষ্প হয়ে
মেঘে মিলিয়ে যাবে আর তারপর
ঝর ঝর করে মাটিতে ঝরে পড়বে,
তখন কান্না বলে আর কিছু থাকবে না ।
তুমি দেখে নিও ।