admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ
তুমি চলে গেছ বলে এ ভেবনা —
আমি থেমে যাবো?
আমিও হেটে যেতে পারি মাইলের পর মাইল।
দিগন্তের সেই পথে।
যেখানে আকাশ এসে মিলেছে–
যে পথ দিয়ে চলে গেছো সে পথ আর কখনোও ফিরে পাবেনা?
আমার দেখানো পথে এখন শুধুই কাটা।
তুমি চাইলেও আর পথ খুঁজে পাবেনা।
একদিন আপসোস করবে ঠিকই–
কিন্তু করার কছুই থাকবেনা—
তুমি চলে গেছ বলে ভেবোনা —
আমি থেমে যাবো?
আমিও সঠিক পথের সন্ধান পেয়েছি…
পোঁছে গিয়েছি দিগন্তের সেই ঠিকানায়।
যেখানে তরী এসে ভিড়েছে খেয়া ঘাটে—–